Sunday, June 14, 2026
Home জাতীয় রাজনীতি মুজিববাদ’ না থামা পর্যন্ত থামবে না আন্দোলন: নাহিদ ইসলাম

মুজিববাদ’ না থামা পর্যন্ত থামবে না আন্দোলন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন, ‘মুজিববাদ ও ফ্যাসিবাদ’ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে।

শুক্রবার (১৮ জুলাই) মুন্সীগঞ্জে এক পথসভায় তিনি বলেন, “হামলা-মামলা দিয়ে এনসিপিকে দমন করা যাবে না। দেশ গঠনের নতুন অধ্যায়ের জন্য আরেকটি লড়াই আসছে—আমরা সেই প্রস্তুতি নিচ্ছি।”

তিনি আরও উল্লেখ করেন, “গোপালগঞ্জে আমাদের ওপর হামলা হয়েছে। এমন আরও ১০টি জায়গায় হামলা হলেও, আমাদের দমন করা যাবে না। ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে।”

এ সময় তিনি নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানান এবং আগামী দিনে আরও বৃহৎ আন্দোলনের ইঙ্গিত দেন।

সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই।” তিনি অভিযোগ করেন, “গোপালগঞ্জের সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু গোপালগঞ্জে নয়, দেশের যেকোনো জায়গায় ফ্যাসিবাদী শক্তিকে রুখে দিতে হবে।”

সারজিস বলেন, “দেশ এখনো প্রকৃত অর্থে স্বাধীন হয়নি। যদি ফ্যাসিবাদ নির্মূল না হয়, তবে স্বাধীনতা অসম্পূর্ণ থাকবে। যারা দেশের বাইরে বসে হত্যার ষড়যন্ত্র করছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে।”

সভায় বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহও। তিনি বলেন, “দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, তাই এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার।” তিনি রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে বলেন, “নেতা নয়, নীতির ভিত্তিতে রাষ্ট্র গড়তে হবে। সবাইকে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক ছাতার নিচে আসতে হবে।”

হাসনাত জানান, আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে “জুলাই ঘোষণাপত্র” আদায়ের কর্মসূচি পালিত হবে। সভায় উপস্থিত নেতারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশজুড়ে ‘ঐক্যবদ্ধ প্রতিরোধ’ গড়ার আহ্বান জানান এবং মুজিববাদী রাজনীতিকে চ্যালেঞ্জ জানানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এনসিপি নেতাদের বক্তব্যে স্পষ্ট—তারা রাজনৈতিক দমন-পীড়নের পরোয়া না করে ভবিষ্যতের আন্দোলনের রূপরেখা তৈরি করে এগিয়ে যেতে চায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments