Tuesday, June 16, 2026
Home জাতীয় মালয়েশিয়াকে বাংলাদেশী কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেয়ার আহ্বান:প্রধান উপদেষ্টা

মালয়েশিয়াকে বাংলাদেশী কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেয়ার আহ্বান:প্রধান উপদেষ্টা

মালয়েশিয়া সরকারের প্রতি বাংলাদেশি কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে যান মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান। আলাপকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

তিনি হাইকমিশনারের প্রতি এ আহ্বান জানান, যাতে গত বছরের মে মাসে নির্ধারিত সময়সীমা মিস করে মালয়েশিয়ায় কাজে যোগদান করতে না পারা ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের প্রবেশ সহজতর করা যায়।

হাইকমিশনার জানান, এই বিষয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি যৌথ প্রযুক্তিগত কমিটি গত ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে একটি বৈঠক করেছে এবং এ সংক্রান্ত আরেকটি বৈঠক মঙ্গলবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

অক্টোবর মাসে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন– মালয়েশিয়া এই প্রক্রিয়া ত্বরান্বিত করবে, যাতে পরবর্তী দফায় মালয়েশিয়ায় কাজের জন্য বাংলাদেশি শ্রমিকরা পরিকল্পনা সাজাতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments