মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হওয়া আট বছরের শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সিএমএইচ-এর পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ জানান, বৃহস্পতিবার সকালে শিশুটির দুই দফায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রথমবার সিপিআর দেওয়ার পর তার হৃৎস্পন্দন ফিরে এলেও দ্বিতীয় দফায় তা আর ফেরানো সম্ভব হয়নি। গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়। সেখানে তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে যায় সে।
শিশুটির মৃত্যুর খবরে তার পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পরিবার বিচারের দাবি জানিয়েছে, যাতে এমন নির্মম ঘটনা আর কারও জীবনে না ঘটে।


