Friday, July 17, 2026
Home জাতীয় মব ভায়োলেন্স পুরো নিয়ন্ত্রণ না হলেও কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মব ভায়োলেন্স পুরো নিয়ন্ত্রণ না হলেও কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মব ভায়োলেন্স পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও তা কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৪ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, তবে কমিয়ে আনা সম্ভব হয়েছে।

সাবেক সিইসি নুরুল হুদার ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনারের ওপর যে ধরনের ঘটনা ঘটেছে, সেটি কোনোভাবেই মেনে নেয়া যায় না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। এমনকি পুলিশ বাহিনীর সদস্যরাও যদি জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বাহিনীর প্রধানরাও তৎপর। পুলিশ আগের চেয়ে অনেক সক্রিয় হয়েছে। বর্তমান পুলিশ মানবিক পুলিশ হয়ে উঠেছে।

তবে নির্বাচনকালে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়টি শুধু সরকারের ওপরই নির্ভর করে না জানিয়ে মো. জাহাঙ্গীর আলম বলেন, যারা নির্বাচনে অংশ নেবেন তাদের ওপরও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়টি নির্ভর করে। নির্বাচন কমিশন যেভাবে চাইবে, ঠিক সেভাবেই ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সড়কে বর্জ্য ফেলার ঘটনায় ৩ পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে তিন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের...

ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়লেন অর্থমন্ত্রী

চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চের একটি অংশ ধসে পড়ে। এ সময় মঞ্চে থাকা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির...

বন্যাদুর্গত ৫ জেলার কৃষকদের বীজ ও ধানচারা দেবে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের পুনর্বাসনে ধানের বীজ ও চারা সরবরাহের ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।...

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহার করতে দেব না’: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হতে পারে না। তিনি...

Recent Comments