Friday, May 1, 2026
Home জাতীয় "মবকারীদের নতুন টার্গেট রাজধানীর বাণিজ্যিক ভবন ও অভিজাত এলাকা"

“মবকারীদের নতুন টার্গেট রাজধানীর বাণিজ্যিক ভবন ও অভিজাত এলাকা”

রাজধানীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র মতিঝিল, গুলশান ও তেজগাঁওয়ে গত ছয় মাসে (ফেব্রুয়ারি-জুলাই) মব সহিংসতা ও দাঙ্গার ঘটনা বেড়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্যানুসারে, এ সময়ে রাজধানীতে মোট ৩৮টি দাঙ্গার ঘটনা ঘটেছে। এর মধ্যে সর্বাধিক ১৩টি মতিঝিলে, আটটি গুলশানে এবং সাতটি তেজগাঁওয়ে সংঘটিত হয়।

ব্যবসায়ীরা বলছেন, এসব ঘটনায় রাজধানীর প্রধান ব্যবসায়িক এলাকায় আস্থার সংকট তৈরি হচ্ছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেন, “মতিঝিল, গুলশান ও তেজগাঁওসহ বাণিজ্যিক এলাকায় মবের ঘটনা ব্যবসায়িক আস্থা কমিয়ে দিচ্ছে। এতে ক্ষুদ্র থেকে বৃহৎ সব ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

মতিঝিলে বাণিজ্যিক ভবন দখলের চেষ্টা, গুলশানে সাবেক সংসদ সদস্যের স্ত্রীর বাসায় গুজব ছড়িয়ে তল্লাশি চালানোর চেষ্টা এবং বারিধারায় ফ্ল্যাট দখলের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এ ছাড়া এসব এলাকায় দস্যুতা ও জখমের ঘটনাও বেশি ঘটছে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মব দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, নিয়মিত টহল ও চেকপোস্ট বসানো হয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা বরদাস্ত করা হবে না।  আমরা পুলিশকে মব নিয়ন্ত্রণে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছি। তবে শুধু পুলিশ চাইলেই হবে না, এখানে সকল স্তরের মানুষের সহযোগিতা লাগবে। আমরা বিভিন্ন কমিউনিটির সঙ্গে আলাপ করছি। তাদের সহযোগিতা চাচ্ছি। পাশাপাশি আমরা পুলিশের পেট্রোল গাড়িগুলোয় ট্র্যাকিং সিস্টেম স্থাপন করেছি। কোথাও মব হলে সেখানকার পরিস্থিতি মনিটরিং করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছি।’

বিশেষজ্ঞরা মনে করেন, বিদ্যমান আইনে মবকে আলাদা অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিদ ড. তৌহিদুল হক বলেন, “মব সহিংসতা ব্যবসায়িক আস্থা সংকুচিত করছে, নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত করছে এবং কর্মসংস্থান তৈরিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।”

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি ফজলে শামীম এহসান বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ না হলে কর্মসংস্থানও তৈরি হবে না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

ঢাকাসহ দেশের ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আজ শুক্রবার (১ মে) দুপুর...

পল্টনে শ্রমিক সমাবেশ আজ লাখো মানুষের সমাগমের প্রত্যাশা শ্রমিক দলের

ঢাকায় আজ পহেলা মে শ্রমিক সমাবেশে প্রথমবারের মতো বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে লাখ লাখ শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির প্রত্যাশা...

রূপালী ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। ব্যাংকটি আলোচিত বছরের...

চতুর্থ প্রান্তিকে আদানি পাওয়ারের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ

বিদ্যুৎ চাহিদার প্রতিকূলতার মধ্যেও চলতি অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ভারতের বৃহত্তম বেসরকারি তাপবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেডের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ। একই সঙ্গে ২০২৫-২৬...

Recent Comments