Monday, July 20, 2026
Home জাতীয় ভিসা নিষেধাজ্ঞা আরোপে সহিংস ঘটনা পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র

ভিসা নিষেধাজ্ঞা আরোপে সহিংস ঘটনা পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র

ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে তার নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শ‌নিবার রাতে এক বিবৃতিতে এটি জ‌ানায় ঢাকার মার্কিন দূতাবাস।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মী হত্যা এবং একটি হাসপাতালে আগুন দেওয়ার ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও একইভাবে অগ্রহণযোগ্য।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে আমরা সব সহিংস ঘটনা পর্যালোচনা করব। মার্কিন দূতাবাস সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানাচ্ছে।

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেন। সেখানে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে দেশটির অব্যাহত নজরদারির বিষয়টি স্পষ্ট করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শাহজালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২২ জুলাই দুপুর ২ টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত...

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভোক্তা সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ক্যাব ও পাওয়ারইন এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভোক্তা সুরক্ষা জোরদার, ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি, গবেষণা, নীতিগত অ্যাডভোকেসি এবং প্রযুক্তিনির্ভর ভোক্তা সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কনজুমারস অ্যাসোসিয়েশন অব...

রিজেন্টের সাহেদকে পুনরায় গ্রেপ্তার করল পুলিশ

রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। সোমবার পল্লবী থানায় দায়ের করা একটি ওয়ারেন্টভুক্ত মামলার ভিত্তিতে...

পানি বাড়ছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজান থেকে নেমে আসা ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বাড়তে থাকায় রোববার (১ জুন) তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া...

Recent Comments