Sunday, July 5, 2026
Home জাতীয় ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করেছে

ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করেছে

 

শেখ হাসিনা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী, বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন। গণভবন ছাড়ার পর থেকেই তার এই অবস্থান নিয়ে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। ভারতীয় গণমাধ্যম ‘দ্য প্রিন্ট’ একটি প্রতিবেদনে জানায়, প্রায় দুই মাস ধরে নয়াদিল্লির লুটিয়েনস বাংলো জোনের একটি বিশেষ সেইফ হাউসে শেখ হাসিনাকে রাখা হয়েছে। ভারতের অভিজাত মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মতোই একটি সুরক্ষিত আবাসে তিনি অবস্থান করছেন, যেখানে তার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

ভারতীয় সাংবাদিকদের এ নিয়ে বিভিন্ন প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে জানান, শেখ হাসিনাকে ভারত “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী” হিসেবে বিবেচনা করে। তার এই নির্বাসনকালীন অবস্থানের বিষয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, “শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন নিরাপত্তাজনিত কারণে।”

প্রসঙ্গত, চলতি বছরের ৫ আগস্ট ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। আন্দোলনকারীরা তাকে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে অভিযুক্ত করেন এবং জুলাই-আগস্ট মাসে এরই প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ছাত্র আন্দোলনের সময়ে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় দেশজুড়ে উত্তেজনা বৃদ্ধি পায় এবং শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে গণ-অসন্তোষ আরও তীব্র হয়।

দিল্লিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে ভারতীয় গণমাধ্যমে আলোচনার পাশাপাশি দেশের অভ্যন্তরেও বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দিল্লির লোধি গার্ডেনে মাঝে মাঝে হাঁটতে বের হলেও তাকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হচ্ছে। দ্য প্রিন্ট শেখ হাসিনার অবস্থান সংক্রান্ত তথ্য প্রকাশ করলেও সুনির্দিষ্ট ঠিকানা প্রকাশ থেকে বিরত থাকে নিরাপত্তার কারণে। শেখ হাসিনার এই নির্বাসন ভবিষ্যতে তার রাজনৈতিক ভূমিকার ওপর কী ধরনের প্রভাব ফেলবে এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের দিকে এর প্রভাব কতটা বিস্তৃত হবে, তা নিয়ে বিশেষজ্ঞ মহলে আলোচনা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাউথইস্ট ব্যাংকের ‘ব্যামেলকো সম্মেলন’ সম্পন্ন

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং নিয়ন্ত্রক নির্দেশনা বাস্তবায়নে ‘ব্যামেলকো সম্মেলন-২০২৬’ আয়োজন করেছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের...

বরিশালের কমিশনারসহ পুলিশের ৬ ডিআইজিকে বদলি

পুলিশ প্রশাসনে উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। নতুন আদেশে ছয়জন ডিআইজিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও রেঞ্জে বদলি করা হয়েছে। একই সঙ্গে বরিশাল মেট্রোপলিটন...

ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। এ সংক্রান্ত একটি পরিপত্র রোববার (৫ জুলাই) জারি...

মতিউরের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অভিযোগ গঠন ২১ জুলাই

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ হয়েছে। এ...

Recent Comments