Friday, May 1, 2026
Home কর্পোরেট ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা উপভোগ করবে পপি

ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা উপভোগ করবে পপি

 

ব্র্যাক ব্যাংক ও পিপল’স অরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের (পপি) মধ্যে একটি বিশেষ পার্টনারশিপ চুক্তি সাইন হয়েছে, যার মাধ্যমে পপি’র কর্মীরা ব্র্যাক ব্যাংকের এক্সক্লুসিভ এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন। এই চুক্তির আওতায় পপি’র কর্মীরা পাবেন ব্যাংকিংয়ের নানা উন্নত সুবিধা, যার মধ্যে রয়েছে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ঋণ সুবিধা, ডিপিএস, এফডি এবং আরও অনেক পরিষেবা।

এই চুক্তি ৪ নভেম্বর ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অফ এসএমই সৈয়দ আব্দুল মোমেন। অন্যদিকে পপি’র পক্ষ থেকে স্বাক্ষর করেন এক্সিকিউটিভ ডিরেক্টর মুরশেদ আলম সরকার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পপি’র ডিরেক্টর অফ ফাইন্যান্স সামিমা তাসনিম এবং ডিরেক্টর অফ মাইক্রোক্রেডিট মোঃ মশিহুর রহমান। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন, রিজিওনাল হেড শেখ মোহাম্মদ ইমরান কাদের, হেড অফ এমএফআই অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্স তাপস কুমার রায়, হেড অফ এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলাম, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার জেবুন নাহার এবং ধানমন্ডি-২৭ শাখার ক্লাস্টার অ্যান্ড ব্রাঞ্চ ম্যানেজার আনোয়ার সাদাত।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ষড়যন্ত্রকারীরা বিশ্ব দরবারে দেশকে বন্ধুহীন করার চক্রান্ত করছে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, কিছু মহলের সেটি পছন্দ নয়। তারা বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত...

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট ছয়দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে মেরামত...

১১ মাসের জেল জীবনে বদলে গেছেন অভিনেতা সিদ্দিক

এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ কারাবাসের পর যেন নতুন এক জীবন নিয়ে ফিরেছেন! দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১১...

প্রথম প্রান্তিক সিটি ব্যাংকের নিট মুনাফায় ১৬২ শতাংশ প্রবৃদ্ধি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২৪১ কোটি টাকা নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা...

Recent Comments