এবি ব্যাংক মাস্টারকার্ডের সঙ্গে যৌথভাবে ২০২৩-২৪ সালের ফাইনান্সিয়াল ইনক্লুশন এবং ডেবিট বিজনেস (ডমেস্টিক) ক্যাটাগরিতে একাধিক সম্মাননা অর্জন করেছে। এবি ব্যাংক ফাইনান্সিয়াল ইনক্লুশন ক্যাটাগরিতে এককভাবে শীর্ষস্থান লাভ করেছে, যা ব্যাংকটির আর্থিক সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, তারিক আফজাল এই সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন, তৃষিতা মওলা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার, সৈয়দ মোহাম্মদ কামাল এবং এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ মিজানুর রহমানসহ অন্যান্য ব্যাংক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


