Saturday, June 13, 2026
Home ব্যাংক-বীমা ব্যাংকে ডলার সংকটের খবর ভিত্তিহীন: বাণিজ্য উপদেষ্টা

ব্যাংকে ডলার সংকটের খবর ভিত্তিহীন: বাণিজ্য উপদেষ্টা

ব্যাংকে ডলার সংকটের কোনো তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রাজধানীর বেগুনবাড়ি দীপিকার মোড়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনের সময় বুধবার (৮ জানুয়ারি) এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “গত বছর দেশে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে এবং রপ্তানিতে প্রায় ১৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ফলে ব্যাংকে ডলার সংকটের যে তথ্য প্রচারিত হচ্ছে, তা সঠিক নয়। দেশের ব্যাংকিং খাতে কোনো ডলার সংকট নেই।”  বাজার পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, “চালের ঘাটতি নেই, স্থানীয় উৎপাদন ভালো হয়েছে। তবে ভরা মৌসুমেও চালের দাম বাড়ছে। এ পরিস্থিতির পেছনে যৌক্তিক কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। আশা করছি, শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে ফিরে আসবে।”

আলুর বাজার নিয়েও তিনি কথা বলেন। শেখ বশিরউদ্দীন বলেন, “কিছুদিন আগে আলুর দাম অপ্রত্যাশিতভাবে বেড়ে গিয়েছিল। তবে এখন আলুর দাম ৫০ টাকার নিচে নেমে এসেছে। ভবিষ্যতে আলু এবং পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে সরকারি পর্যায়ে মজুত ব্যবস্থা জোরদার করা হবে। প্রয়োজন হলে আমদানির মাধ্যমে মজুত বাড়ানো হবে।”  তিনি আরও বলেন, “গত বছর আলুর চাষ ব্যাপক হয়েছে। ফলে এ বছর আলু এবং পেঁয়াজের বাজার সহনীয় থাকবে বলে আশা করছি। তবে শুধু বাজার মূল্য নিয়ন্ত্রণ নয়, কৃষকদের সুরক্ষাও আমাদের লক্ষ্য। আমরা বাজার ব্যবস্থাকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে কাজ করছি।”

টিসিবির কার্যক্রম ডিজিটাল করার উদ্যোগ সম্পর্কে বাণিজ্য উপদেষ্টা বলেন, “টিসিবির কাগজের কার্ড ব্যবস্থাকে বাতিল করে নতুন স্মার্ট ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। এ প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়ম অনেকাংশে কমানো সম্ভব হয়েছে। টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এখন পর্যন্ত ৬৩ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে এবং আরও ৩০ থেকে ৩৫ লাখ কার্ড শিগগিরই দেওয়া হবে।”  অনুষ্ঠানে টিসিবির চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাণিজ্য উপদেষ্টা জানান, সরকারের এই উদ্যোগের ফলে বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকবে এবং সাধারণ মানুষের জন্য টিসিবির পণ্য আরও সহজলভ্য হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments