Saturday, June 13, 2026
Home জাতীয় চাপের মাঝেই হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করল ভারত

চাপের মাঝেই হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করল ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ সম্প্রতি বাড়িয়েছে ভারত সরকার। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের আগস্টে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি। তবে তার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নয়াদিল্লির কাছে অনুরোধ জানালেও, ভারত সরকার ভিসার মেয়াদ বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২4 সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ব্যাপক ছাত্র-জনতার আন্দোলন শুরু হলে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। সেই সময় থেকেই তিনি ভারতে অবস্থান করছেন।  সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) তার ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়ায় যুক্ত ছিল। তবে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়ে ভারত সরকার এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এদিকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ট্রাইব্যুনাল জানিয়েছে, গুম, হত্যাসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে হাজির করতে হবে।  গত ২৩ ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন জানিয়েছিল। ভারত এখনো সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।

এছাড়া বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় বাংলাদেশ। তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান জানিয়েছেন, ২০০৯ সালে পিলখানায় ৭৪ জনকে হত্যার ঘটনায় শেখ হাসিনার ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলতে চান।  হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, বাংলাদেশ সরকারের এই উদ্যোগ নয়াদিল্লির ওপর চাপ বাড়ানোর কৌশল হিসেবেই দেখা হচ্ছে। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments