Saturday, May 30, 2026
Home কর্পোরেট বেস্ট ওয়েস্টার্ন প্লাস হিলসে ছাড় পাবেন মিডল্যান্ড ব্যাংক গ্রাহকরা

বেস্ট ওয়েস্টার্ন প্লাস হিলসে ছাড় পাবেন মিডল্যান্ড ব্যাংক গ্রাহকরা

মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস নিজেদের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। এর অধীনে মিডল্যান্ড ব্যাংকের সব ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের সেবায় বিশেষ ছাড় পাবেন।

গত ১৫ ডিসেম্বর এ সমঝোতা স্মারক সই হয়। বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস কক্সবাজারের হিমছড়ি এলাকায় অবস্থিত গোল্ডস্যান্ডস গ্রুপের একটি আইকনিক ও প্রথম সারির আপস্কেল চার-তারকা হোটেল।

এমওইউ সই অনুষ্ঠানটি ঢাকার গুলশান-২ এ অবস্থিত মিডল্যান্ড ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন মিডল্যান্ড ব্যাংক পিএলসির আইটি প্রধান ও সিটিও, উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হুদা সরকার এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের উপব্যবস্থাপনা পরিচালক মো. তাজউদ্দিন মাহমুদ।

এই অংশীদারত্বের আওতায় মিডল্যান্ড ব্যাংকের সব ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা রুম ট্যারিফের (রেক রেট) ওপর ৪০ শতাংশ ছাড়, ব্যাংকুয়েট হল সেবায় ১৫ শতাংশ ছাড় এবং আ-লা-কার্ট মেন্যুতে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসির হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমান এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের হেড অব সেলস মো. আবু সেহেরি ফরহাদসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুস্থ মানুষের পাশে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ব্যাপক পরিসরে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির...

আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে তদন্তের সময়সীমা আরও তিন দিন বাড়ানো...

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম মৃত্যুবার্ষিকী

সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের আজ ৪৫তম মৃত্যুবার্ষিকী। চট্টগ্রাম সার্কিট হাউজে ১৯৮১ সালের ৩০ মে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে...

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির ২ কর্মকর্তা বরখাস্ত

বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি পাওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের...

Recent Comments