Friday, July 3, 2026
Home জাতীয় বৃহস্পতিবার ঢাকায় আসছে জাতিসংঘের কারিগরি দল

বৃহস্পতিবার ঢাকায় আসছে জাতিসংঘের কারিগরি দল

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার বিষয়ে তদন্তের জন্য আগামীকাল বৃহস্প‌তিবার (২২ আগস্ট) বাংলাদেশে আসছে জাতিসংঘ কারিগরি সহযোগি দল। তারা প্রাথমিক ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজটি করবে।

বুধবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সাংবা‌দিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্রস‌চিব বলেন, জা‌তিসং‌ঘের প্রতিনিধি দলটি আগামীকাল ঢাকায় আসবেন। তারা ২৮ আগস্ট পর্যন্ত থাকার কথা। তারা ঢাকায় অবস্থানকালে সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করবেন। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার সঙ্গে তারা সাক্ষাৎ করবেন।

গত ১৫ আগস্ট পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। সে‌দিন জাতিসংঘের সমন্বয়ক জানান, তারা প্রাথমিকভাবে ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজটি করবে। তাদের কাজের পরিধি, টার্মস অব রেফারেন্স, কত সময় কাজ করবে সেটি নিয়ে এখনো কাজ চলছে।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের স্বার্থে জাতিসংঘের প্রতিনিধি দলকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments