Saturday, June 27, 2026
Home জাতীয় বিদেশি রাষ্ট্রদূতদের সীমা লঙ্ঘন না করার আহ্বান সরকারের

বিদেশি রাষ্ট্রদূতদের সীমা লঙ্ঘন না করার আহ্বান সরকারের

বাংলাদেশের অভ্যন্তরীণ বিদেশি রাষ্ট্রদূতদের বিষয়ে নাক গলানোর ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানান। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংটি অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিরা কথা বলছেন, এটি সরকার পছন্দ করে না। এরপরও কূটনীতিকদের “কালচারাল স্পেস” দেওয়া হয়েছে। কারণ, এমন সংস্কৃতি বাংলাদেশে আছে অনেক দিন থেকে। সরকার চায়, কূটনীতিকেরা এই সংস্কৃতি থেকে সরে আসবে।’
নির্বাচন নিয়ে কূটনীতিকদের দৌড়ঝাঁপ সরকার ভালোভাবে নিচ্ছে না, এমনটি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশই নেবে।’ কূটনীতিকদের জন্য নির্ধারিত ভিয়েনা কনভেনশনের বাইরে গিয়ে কোনো রাষ্ট্রদূত যেন সীমা লঙ্ঘন না করেন, সে আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, বিদেশি কূটনীতিকেরা নির্বাচনের আগে আগের তুলনায় বেশি সতর্ক থাকবেন। তাঁরা ছয় মাস আগে যা বলেছেন, এখন একই কথা বলতে গেলে তার প্রভাব অনেক বেশি হতে পারে। কারণ, এখন সবাই নির্বাচনমুখী হয়েছেন। যাঁরা আন্দোলনে আছেন, তাঁরাও নিজেদের ভাষায় চূড়ান্ত পর্যায়ে রয়েছেন।

এমন অবস্থায় কোনো মন্তব্যের জন্য কোনো রাষ্ট্রদূতকে তলবের প্রয়োজন হবে না, এমন আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘কোনো রাষ্ট্রদূতকে তলবের প্রয়োজন যদি দেখা দেয়, তবে তা দুঃখজনক ব্যাপার হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো রাষ্ট্রদূত যতই সীমা লঙ্ঘন করুন না কেন, রাজনৈতিক দলগুলোর জন্য সে বিষয়ে ব্যবস্থা নেওয়া কঠিন। কিন্তু সবারই আচরণ, কথাবার্তা, অভিব্যক্তি, এমনকি লেখালেখিও সহনীয় হওয়ার প্রয়োজন আছে।’

এর আগে কিছু রাষ্ট্রদূতকে একা ডেকে তাঁদের কার্যপরিধির বিষয়গুলো স্মরণ করিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘এ ক্ষেত্রে সরকারের আইন প্রয়োগেরও সুযোগ আছে। অন্য উপায় না থাকলে, যেটি সঠিক সেটি সরকারকে করতে হবে।’

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে দেশটির সরকারের কাছে কোনো অভিযোগ করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

১৩ নভেম্বর জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কমিশনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির ওপর শুনানি আছে। সেখানে বাংলাদেশের মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর কোনো তথ্য-উপাত্ত দেওয়া হলে, সরকার তা গ্রহণ করবে না বলেও জানিয়ে দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অন্যদের তথ্যকে স্বাগত জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments