Thursday, July 23, 2026
Home পুঁজিবাজার বিজয় দিবস উপলক্ষে বিএসইসির আলোচনা সভা

বিজয় দিবস উপলক্ষে বিএসইসির আলোচনা সভা

বিজয় দিবস উপলক্ষে কমিশনের সকল গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল এর সূচনা হয় জাতীয় সংগীত বাজানোর মধ্য দিয়ে।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিএসইসির কমিশনারবৃন্দ, নির্বাহী পরিচালকবৃন্দ এবং বিএসইসির মহান বিজয় দিবস উদযাপন কমিটি- ২০২৪ এর সদস্যবৃন্দ অনুষ্ঠিত আলোচনা সভায় সশরীরে উপস্থিত ছিলেন।

এছাড়াও কমিশনের অন্যান্য কর্মচারীগণ অনলাইনে জুম ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ বিএসইসির কমিশনারবৃন্দ ও নির্বাহী পরিচালকবৃন্দ বক্তব্য রাখেন। সভায় মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোচনা হয়। এছাড়াও সভায় মুক্তিযুদ্ধের লাখো শহীদের আত্মত্যাগসহ সকলের অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। আলোচনা সভা শেষে স্বাধীনতা যুদ্ধের সকল শহীদের আত্মার শান্তি এবং দেশের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএসইসির কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ উপস্থিত সকলে উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

একইসাথে এদিন ‘মহান বিজয় দিবস’ উপলক্ষে বিএসইসির পক্ষ হতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং স্বাধীনতা যুদ্ধের সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মধুমতি ব্যাংক ও পিকেএসএফের মধ্যে সিইএসের আওতায় ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষর

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম (সিইএস)-এর আওতায় ক্রেডিট গ্যারান্টি সুবিধা গ্রহণের লক্ষ্যে সংস্থাটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে মধুমতি ব্যাংক পিএলসি। রাজধানীর আগারগাঁওস্থ...

পর্ষদ সভার তারিখ জানালো ট্রাস্ট ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৫ জুলাই বিকাল ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত...

বৈশ্বিক শক্তিগুলোর সাথে বৈঠকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা পররাষ্ট্রমন্ত্রীর

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ৩৩তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের...

বীমা কোম্পানির ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি হাজারে ১ টাকা বহাল

বীমা কোম্পানিগুলোর ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে ১ টাকা বহাল রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত ১৯ জুলাই...

Recent Comments