Friday, July 17, 2026
Home জাতীয় বিক্ষোভের মুখে ভেঙে ফেলা হলো হানিফের বাড়ি

বিক্ষোভের মুখে ভেঙে ফেলা হলো হানিফের বাড়ি

কুষ্টিয়ায় ছাত্র-জনতার বিক্ষোভের মুখে এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফের বাড়ি। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার পর শহরের পিটিআই সড়কে অবস্থিত বাড়িটির সামনে ছাত্র-জনতা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার কিছু পরেই বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়িটির প্রধান ফটক ও দেয়ালে হামলা চালায়। তারা ‘স্বৈরাচারের আস্তানা গুঁড়িয়ে দাও, পুড়িয়ে দাও’ স্লোগান দিতে থাকে। কিছুক্ষণ পর একটি এস্কেভেটর নিয়ে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। প্রথমে প্রধান ফটক ও বাইরের দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়, এরপর মূল ভবনেও আঘাত হানা হয়।

এর আগে, বিক্ষোভকারীরা উপজেলা মোড় থেকে একটি মশাল মিছিল বের করে হানিফের বাড়ির সামনে আসে। সেখানে পৌঁছে তারা স্লোগান দিতে থাকে এবং সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিক্ষোভকারীরা বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালায়। এই বিক্ষোভের মূল কারণ ছিল গণঅভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে থাকা শেখ হাসিনার ঘোষিত অনলাইন ভাষণের প্রতিবাদ। ছাত্র-জনতা দাবি করে, গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার প্রকাশ্যে ভাষণ দেয়ার কোনো অধিকার নেই। তারা এই ভাষণকে স্বৈরশাসনের প্রতীক হিসেবে বর্ণনা করে এবং এর বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ জানায়।

বিক্ষোভ এখানেই থেমে থাকেনি। হানিফের বাড়ি ভাঙচুরের পর বিক্ষোভকারীরা মিছিল নিয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের কদমতলা এলাকায় অবস্থিত বাড়ির দিকে এগিয়ে যায়। সেখানে পৌঁছে তারা একইভাবে ভাঙচুর চালায়।

উল্লেখ্য, এর আগে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময়ও হানিফের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল। সেই সময় বিক্ষোভকারীরা বাড়িটির বাইরের অংশ ক্ষতিগ্রস্ত করলেও এবার আরও বড় পরিসরে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এই ঘটনার পর কুষ্টিয়ায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, তবে এখনো পর্যন্ত এ বিষয়ে তাদের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সড়কে বর্জ্য ফেলার ঘটনায় ৩ পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে তিন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের...

ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়লেন অর্থমন্ত্রী

চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চের একটি অংশ ধসে পড়ে। এ সময় মঞ্চে থাকা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির...

বন্যাদুর্গত ৫ জেলার কৃষকদের বীজ ও ধানচারা দেবে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের পুনর্বাসনে ধানের বীজ ও চারা সরবরাহের ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।...

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহার করতে দেব না’: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হতে পারে না। তিনি...

Recent Comments