Monday, June 1, 2026
Home অর্থ-বানিজ্য বিএসটিআই সনদ ও ল্যাবটেস্ট প্রক্রিয়া সহজীকরণে বিসিআই-এর ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই সনদ ও ল্যাবটেস্ট প্রক্রিয়া সহজীকরণে বিসিআই-এর ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

শনিবার ( ১ ফেব্রুয়ারি) ১১.০০ টায় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর আয়োজনে বিসিআই বোর্ডরুমে “বিএসটিআই থেকে পণ্যের মান সনদ গ্রহণ ও ল্যাবটেস্ট সনদ গ্রহণে করনীয়” বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। বিসিআই এর সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম ফেরদৌস আলম, মহাপরিচালক (গ্রেড-১), বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), আলোচক/ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌঃ ফিরোজ আহম্মদ, সহকারী পরিচালক, সার্টিফিকেশন মার্কস উইং, বিএসটিআই ও জনাব এস এম ফরহাদ হোসেন, সহকারী পরিচালক (ফুড ্ ব্যাক্ট.), বিএসটিআই । কর্মশালায় ৩৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়াও কর্মশালায় বিসিআই এর পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা, জাহাঙ্গির আলম ও নাজমুল আনোয়ার উপস্থিত ছিলেন।

বিসিআই এর সেক্রেটারি জেনারেল ড. মোঃ হেলাল উদ্দিন, এনডিসি এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব এস এম ফেরদৌস আলম বলেন বিএসটিআই থেকে পণ্যের মান সনদ গ্রহণ ও ল্যাবটেস্ট সনদ গ্রহণ এর মত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের এই কর্মশালা আয়োজনের জন্য বিসিআই-কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বিএসটিআই এর পরিচিতি এবং কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। জনাব ফেরদৌস বলেন, বিএসটিআই থেকে যাতে সেবা সহজে গ্রাহকরা গ্রহণ করতে পারে তার জন্য আমরা সচেষ্ট আছি। আজকের এই আয়োজন সেবা গ্রহিতা ও সেবা দাতার মধ্যে একটি মেলবন্ধন সৃষ্টি হবে। বিএসটিআই ও সব সময় চেষ্টা করে যাচ্ছে যাতে করে ভোক্তা সঠিক ও মানসম্পন্ন পণ্য পেতে পারে এবং ব্যবসায়ীরা সহজে বিএসটিআই থেকে সেবা গ্রহণ করতে পারে। বিএসটিআই বেসরকারি খাতের সাথে নিবিড় ভাবে কাজ করে সেবার মান বৃদ্ধিতে সচেষ্ট আছে বলে তিনি জানান।

কর্মশালার সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, শিল্পের উৎপাদিত পণ্যের মান সনদ অত্যন্ত জরুরী। আমরা চাই শিল্প সমূহ তার উৎপাদিত পন্যের সঠিক মান সহজে যাচাইয়ের মাধ্যমে সনদ গ্রহণ করতে পারে এবং ভোক্তারা যেন সঠিক ও মানসম্পন্ন পণ্য পেতে পারে। বিসিআই সভাপতি বলেন, পণ্যের মান নিয়ন্ত্রনের জন্য আমাদের বিএসটিআই, জাতীয় ভোক্তা অধিদপ্তর ও নিরাপদ ধাদ্য কর্তৃপক্ষকে এক সাথে কাজ করতে হবে যার ফলে কাজটি সমন্নিত ভাবে হবে ও সেবা গ্রহণ সহজ হবে। তিনি বলেন আজ বিএসটিআই এর মহাপরিচালক কর্মশালায় এসেছেন এবং উনার অধিদপ্তরের কর্মকর্তারা প্রশিক্ষন সেশন পরিচালনা করবেন, এর ফলে ব্যবসায়িদের সাথে রিএসটিআই এর সম্পর্ক সহজ হবে। আমি এই কর্মশালার সাফল্য কামনা করছি। পরিশেষে বিসিআই সভাপতি দেশের অর্থনীতিতে বিদ্যমান বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং সকলকে শিল্পক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমূহ যথাযথ ভাবে সরকারের নিকট তুলে ধরার জন্য অংশগ্রহণকারী সকলের সহযোগিতা কামনা করেন।

কর্মশালায় শুভেচ্ছ বক্তব্যে বিসিআই পরিচালক জনাব জাহাঙ্গির আলম সকলকে ধন্যবাদ জানান এবং শিল্প প্রতিষ্ঠান যাতে স্বল্প সময়ে ও খরচে যাতে সেবা গ্রহণ করতে পারে তার জন্য বিএসটিআই এর মহাপরিচালক এর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বিসিআই এর পক্ষ থেকে এ ধরনের কর্মশালা ধারাবাহিকভাবে আয়োজন করার কথা জানান। তিনি সকলকে কর্মশালায় সক্রিয় ভ‚মিকা পালনের অনুরোধ জানান।

কর্মশালার দ্বিতীয় ভাগে “বিএসটিআই থেকে পণ্যের মান সনদ গ্রহণ ও ল্যাবটেস্ট সনদ গ্রহণে করনীয়” এর উপর আলোচক প্রকৌঃ ফিরোজ আহম্মদ, ও জনাব এস এম ফরহাদ হোসেন ২টি সেশনের মাধ্যমে তার বক্তব্য উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অংশগ্রহণকারীগন দুইটি সেশনকে অত্যন্ত কার্জকরি হয়েছে বলে তাদের মতামত ব্যক্ত করেন।

কর্মশালার শেষ অংশে অংশগ্রহণকারীদের মতামত/ফিডব্যাক নেয়া হয় এবং ড. দেলোয়ার হোসেন রাজা, পরচালক বিসিআই সার্টিফিকেট বিতরন করেন। বিসিআই এর সেক্রেটারি জেনারেল সকল অংশগ্রহণকারীকে আনুষ্ঠানিক বিদায় জানান এবং সকলকে বিসিআই এর বিভিন্ন কর্মসূচির সাথে যুক্ত থাকার অনুরোধ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আসল বিপদ এ প্রজন্মের, যারা লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন: মাহফুজ

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং তরুণ প্রজন্মের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ...

বাংলাদেশে তেলের দাম এখনও কম: মাহদী আমিন

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশকেও...

আ. লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ...

ঈদের ছুটি শেষে অফিস করছেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সরকারি কার্যক্রমে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে তিনি সচিবালয়ে এসে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। দীর্ঘ ছুটির পর...

Recent Comments