রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার শাখার উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত-উল-ইসলামের পদত্যাগপত্র ১০ আগস্ট থেকে গৃহীত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান নির্বাহির রুটিন ওয়ার্ক দায়িত্ব পালন করবেন।’