Saturday, June 27, 2026
Home অর্থ-বানিজ্য বিএফআইইউ প্রধান এএফএম শাহীনুলের নিয়োগ বাতিল

বিএফআইইউ প্রধান এএফএম শাহীনুলের নিয়োগ বাতিল

আপত্তিকর ভিডিও সামনে আসার পর আলোচনায় থাকা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের নিয়োগের চুক্তি বাতিল করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

অর্থ পাচার ও সন্ত্রাসীদের অর্থায়ন প্রতিরোধে গঠিত সংস্থা বিএফআইইউ-এর প্রধানের একটি ‘আপত্তিকর ভিডিও’ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনা তদন্তে একটি কমিটি করেছিল অর্থ মন্ত্রণালয়।

ওই তদন্ত কমিটির প্রতিবেদনে ভিডিওটির সত্যতা পাওয়ায় শাহীনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আজিমুদ্দিন বিশ্বাস জানিয়েছে।

তিনি বলেন, “বিএফআইইউ প্রধানের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত করার পর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চলতি বছরের জানুয়ারিতে নানা প্রক্রিয়া শেষে সরকার এএফএম শাহীনুল ইসলামকে বিএফআইইউ প্রধান পদে নিয়োগ দেয়। দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ছিলেন ও আওয়ামী লীগ সরকারের সময় বিএফআইইউর উপ-প্রধান পদে ছিলেন।

ফেইসবুকে শাহীনুল ইসলামের ওই ভিডিওটি গত ১৮ অগাস্ট ছড়িয়ে পড়ে, যেটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরদিন তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অবস্থিত বিএফআইইউ অফিসে উপস্থিত ছিলেন না। সেদিন থেকে বাধ্যতামূলক ছুটিতে ছিলেন তিনি। তখন অর্থ মন্ত্রণালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সাংবাদিকদের বলেছিলেন, “বিএফআইইউ প্রধানকে নিয়ে তদন্ত চলছে। যথাযথ কর্তৃপক্ষ এটা তদন্ত করবে। এখন তাকে ছুটিতে রাখা হয়েছে। তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে।”

শাহীনুল ইসলাম তখন দাবি করেছিলেন, তাকে হেয় করতেই এসব ভিডিও ছড়ানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর রোববার (২৮ জুন) থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন। বৃহস্পতিবার (২৫ জুন) এই ঘোষণা দেন ঢাকায়...

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার

সরকার কওমী মাদরাসার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা এবং শিক্ষার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে কওমী মাদরাসা থেকে প্রায়...

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আফ্রিকান তিনটি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বা 'ওয়িকায়া' জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত...

Recent Comments