Saturday, April 18, 2026
Home জাতীয় রাজনীতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রোজি কবির আর নেই

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রোজি কবির আর নেই

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বেগম রোজি কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ নভেম্বর) ভোর ৫টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন ৭৩ বছর বয়সী এই নেত্রী। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন এবং রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

বেগম রোজি কবিরের জন্ম চট্টগ্রাম নগরীর উত্তর হালিশহরের ঐতিহ্যবাহী জমিদার পরিবার আজগর আলী চৌধুরী পরিবারে। ছোটবেলা থেকেই রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠা রোজি কবিরের রাজনৈতিক জীবনের শুরু হয় তার বড় ভাই সাবেক ডেপুটি স্পিকার ও পরিকল্পনামন্ত্রী ব্যারিস্টার সুলতান আহমেদের হাত ধরে। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য হন এবং দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম নগর বিএনপির সিনিয়র সহসভাপতি, জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

রোজি কবির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশ হয়ে বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রীয় সফর করেছেন। তিনি থাইল্যান্ড, চীন, ভারত, শ্রীলঙ্কা, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দেন। জাতিসংঘের সাধারণ পরিষদ, বিমস্টেক, সার্কসহ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে কাজ করেন।

চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা ইদ্রিস আলী জানান, বেগম রোজি কবিরের মরদেহ ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে আসা হবে। চট্টগ্রামে তার জানাজার সময় ও স্থান পরে নির্ধারণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জ্ঞানভিভিক রূপান্তরকক ককন্দ্র ককর বাাংলাকেশ ভরকেইল কাংকেস ২০২৬ অনুষ্ঠিত

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরমের উদ্যোগে গত ১৮ এপ্রিল রাজধানীর রেডিসন বলু অনুষ্ঠিত হয়েছে...

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ করেছে এবং এই স্বল্প সময়েই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ...

বিশ্বজয় করতে প্রস্তুত মেরিটাইম ক্যাডেটরা: নৌ পরিবহণমন্ত্রী

চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের মেরিটাইম ক্যাডেটরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দক্ষতার...

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান রাখাইন রাজ্যেই সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কে অনুষ্ঠিত Antalya Diplomacy Forum 2026-এ রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন...

Recent Comments