বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আট নেতাকে অর্থপাচার বা মানি লন্ডারিংয়ের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শনিবার দুপুরে দুদক কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মানি লন্ডারিংয়ের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া বিএনপি নেতারা হলেন- বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস এবং বিএনপির ভাইস চেয়্যারম্যান আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
এছাড়া অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন, সাবেক শীর্ষ নেতা এম মোর্শেদ খান এবং আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল ও তাফসির আউয়াল।
ভারত হাসিনার জমিদারি ফেরত দিতে কাজ করছে: রিজভীভারত হাসিনার জমিদারি ফেরত দিতে কাজ করছে: রিজভী
দুদক জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি।
২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনের আগে ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।


