Thursday, July 23, 2026
Home পুঁজিবাজার বার্জার পেইন্টসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

বার্জার পেইন্টসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস (বাংলাদেশ) লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (অক্টোবর–ডিসেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে প্রান্তিকের আর্থিক ফলাফল পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২৪ টাকা ১৪ পয়সা হয়েছে, যা গত বছরের একই সময়ে ১৯ টাকা ৯২ পয়সা ছিল। অর্থাৎ, এক বছরের ব্যবধানে শেয়ার প্রতি আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রথম তিন প্রান্তিক মিলিয়ে অর্থাৎ এপ্রিল–ডিসেম্বর ২০২৫ সময়ে শেয়ার প্রতি আয় ৫৫ টাকা ৪৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৫২ টাকা ২০ পয়সা ছিল। এই সময়ে কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহও ৩৪ টাকা ৬৪ পয়সা দাঁড়িয়েছে, যা আগের বছরের ১৮ টাকা ৯ পয়সার তুলনায় দ্বিগুণের বেশি। এছাড়া, ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮০ টাকা ৪৬ পয়সা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে সিঙ্গার বাংলাদেশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। টানা...

ডিজিটাল প্ল্যাটফর্মে সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের...

ঢাকায় মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সম্প্রতি নোয়াখালী ক্লাবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ঢাকা লিমিটেড প্রাঙ্গনে সার্বক্ষণিক লেনদেন সেবা প্রদানের লক্ষ্যে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম...

Recent Comments