বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উন্নয়ন সহযোগী হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম)।
এ উপলক্ষে গতকাল রাজধানীর মতিঝিলে বাফুফে সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ অংশীদারত্ব চূড়ান্ত করা হয়। এ সময় বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম, বিএসআরএমের এমডি আমের আলীহুসাইন, অর্থ পরিচালক জোহাইর তাহের আলী ও পরিচালক আব্দুল কাদির জোহাইর এবং এফসিবি বিটপীর এমডি সারাহ আলী উপস্থিত ছিলেন। এ অংশীদারত্বের আওতায় দেশের ফুটবলের অগ্রযাত্রা ও উৎকর্ষকে আরো এগিয়ে নিতে বাফুফের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বিএসআরএম।


