Saturday, July 4, 2026
Home অর্থ-বানিজ্য বাজারে এলো নতুন ডিজাইনের ৫ টাকার নোট

বাজারে এলো নতুন ডিজাইনের ৫ টাকার নোট

বাজারে আসছে নতুন ডিজাইন ও সিরিজের ৫ টাকা মূল্যমানের নতুন নোট। আজ (১৯ মে) থেকে নতুন এই নোটটি বাজারে প্রচলিত হবে।

প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য শাখা অফিস থেকে ৫ টাকার এই নোট ইস্যু করা হবে বলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক এই নতুন নোটে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য ও নিরাপত্তা সুতা যুক্ত করা হয়েছে।

উচ্চ নিরাপত্তা সম্বলিত এই নোটে জলছাপ হিসেবে রয়েছে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’। এর ঠিক নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘5’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম’ যুক্ত করা হয়েছে।

নোটের বামদিকে ২ মিলিমিটার চওড়া একটি নিরাপত্তা সুতা কাগজের ভেতরে প্রবিষ্ট রয়েছে, যা আলোর বিপরীতে ধরলে উভয় দিক থেকেই দেখা যাবে। পাশাপাশি নোটের সম্মুখভাগের নিচের গ্লিউইশ প্যাটার্নের ওপর ‘মাইক্রোপ্রিন্ট হিসেবে আনুভূমিকভাবে অসংখ্য ‘BANGLADESH’ শব্দ খোদাই করা আছে।

নিয়মিত নোটের পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে ৫ টাকা মূল্যমানের অবিনিময়যোগ্য বিশেষ নমুনা নোটও মুদ্রণ করা হয়েছে।

সংগ্রাহকরা মিরপুরে অবস্থিত ‘বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম’ থেকে নির্ধারিত মূল্যে এই নমুনা নোটটি সংগ্রহ করতে পারবেন।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ডিজাইনের এই ৫ টাকার নোটের পাশাপাশি বর্তমানে বাজারে প্রচলিত থাকা অন্য সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু ও সচল থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সরকারি কাজে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

সরকারি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, জনগণের আস্থা ধরে...

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত...

খামেনির শেষবিদায়ে কান্নায় ভেঙে পড়লেন ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে কেন্দ্র করে রাজধানী তেহরানজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শুক্রবার (৩ জুলাই) তেহরানের...

জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

Recent Comments