Monday, June 15, 2026
Home জাতীয় বাংলা ভাষার ডিজিটাল প্রসার নিশ্চিত করতে সরকার সক্রিয়: প্রধান উপদেষ্টা

বাংলা ভাষার ডিজিটাল প্রসার নিশ্চিত করতে সরকার সক্রিয়: প্রধান উপদেষ্টা

বাংলা ভাষার ডিজিটাল ব্যবহার নিশ্চিত করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পাশাপাশি ব্রেইল বইসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণের কার্যক্রমও চলমান রয়েছে বলে তিনি জানান।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশ ও ভাষাসমূহের মর্যাদা রক্ষায় নিরন্তর কাজ করে যাচ্ছে। তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার প্রসার দেশের উন্নতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”প্রধান উপদেষ্টা বলেন, “মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি বাংলাসহ বিশ্বের সকল ভাষাভাষী মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।”

সরকারের উদ্যোগে বাংলা ভাষার ডিজিটাল ব্যবহারে নানামুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকারি ওয়েবসাইট, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলার ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।এ প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, “বাংলা ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নয়ন, স্বয়ংক্রিয় অনুবাদ ব্যবস্থা এবং তথ্যপ্রযুক্তিতে বাংলা ফন্ট ও কনটেন্ট বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, “ভাষার সংরক্ষণ ও গবেষণার জন্য একটি বিশেষ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা বাংলার পাশাপাশি ক্ষুদ্র জাতিসত্তার ভাষাগুলোর সংরক্ষণেও ভূমিকা রাখবে।”

বাণীতে ভাষা আন্দোলনের ইতিহাস স্মরণ করে অধ্যাপক ইউনূস বলেন, “বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম জয়যাত্রা শুরু হয়েছিল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। এই আন্দোলনের মাধ্যমেই বাঙালি জাতির আত্মপরিচয় প্রতিষ্ঠিত হয়।”তিনি বলেন, “শত বছরের শোষণ ও শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদের পূর্বসূরিরা মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগ আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে।”

প্রধান উপদেষ্টা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকার একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে ভাষা গবেষণা, বাংলা ভাষার প্রযুক্তিগত উন্নয়ন, এবং গণমাধ্যমে বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।তিনি সবাইকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫-এর শুভেচ্ছা জানান এবং এই উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments