Thursday, April 16, 2026
Home অর্থ-বানিজ্য বাংলাদেশে লেনোভোর নতুন এলওকিউ গেমিং ল্যাপটপ এআই পাওয়ারড

বাংলাদেশে লেনোভোর নতুন এলওকিউ গেমিং ল্যাপটপ এআই পাওয়ারড

 

লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে লেনোভো এলওকিউ (মডেল: 83DV00K2LK) গেমিং ল্যাপটপ। অত্যাধুনিক এআই প্রযুক্তি-চালিত এই ল্যাপটপটি গেমারদের জন্য নতুন মানদণ্ড স্থাপন করতে প্রস্তুত।

এই ল্যাপটপের প্রধান বৈশিষ্ট্য হলো ১৪তম প্রজন্মের ইন্টেল কোর i7-14700HX প্রসেসর, যা ৩.৯ থেকে ৫.৫ গিগাহার্টজ পর্যন্ত গতি প্রদান করতে সক্ষম। এর সঙ্গে রয়েছে ১৬ জিবি ডিডিআর৫ র‍্যাম (৫৬০০ মেগাহার্টজ) এবং ১ টেরাবাইট জেন ৪ এসএসডি স্টোরেজ। অতিরিক্ত এসএসডি স্লটও রয়েছে যা আরও বেশি স্টোরেজের প্রয়োজন মেটাবে।

১৫.৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লেতে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং ১০০% এসআরজিবি কালার স্পেকট্রাম নিশ্চিত করেছে আরও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। ডিসপ্লেটি টিইউভি-সার্টিফায়েড লো ব্লু লাইট প্রযুক্তি সমর্থন করে, যা দীর্ঘক্ষণ কাজ বা গেমিংয়ের সময় চোখকে সুরক্ষা দেয়।

গ্রাফিক্সের জন্য ল্যাপটপটিতে রয়েছে এনভিডিয়া আরটিএক্স ৪০৬০ জিপিইউ (৮ জিবি জিডিডিআর৬), যা গেমিং এবং গ্রাফিক্স ডেভেলপমেন্টে অসাধারণ পারফরম্যান্স দেয়। এ ছাড়া, উন্নত শব্দ অভিজ্ঞতার জন্য আছে নাহিমিক অডিও এবং গোপনীয়তার জন্য ই-শাটারযুক্ত এইচডি ক্যামেরা।

এই ল্যাপটপটি মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ডে টেস্টেড, যা বিভিন্ন পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। ৬০ ওয়াট আওয়ার ব্যাটারি এবং ২৩০ ওয়াটের স্লিম অ্যাডাপ্টার দীর্ঘ ব্যাকআপ নিশ্চিত করে।

লেনোভো এলওকিউ ল্যাপটপটির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা। এটি লুনা গ্রে রঙে গ্লোবাল ব্র্যান্ডের শোরুম, ডিলার পয়েন্ট এবং ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ সুদে ঋণ দেবে ইউসিবি-এসএমই ফাউন্ডেশন

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের গ্রাহকদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি...

শাহ্জালাল ইসলামী ব্যাংক এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯২তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯২তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্...

মৌলভীবাজারে ‘জল তরঙ্গ’ প্রকল্পের উদ্বোধন করল এমটিবি ফাউন্ডেশন

বিশ্ব পানি দিবস ২০২৬’ উদযাপনের অংশ হিসেবে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি মৌলভীবাজার জেলার কাগাবলা, প্রেম নগর ও সাতবাগ এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ‘জল তরঙ্গ’ প্রকল্পের...

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখায় ১৮৮টি প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক, প্রতিনিধি এবং কর্মকর্তাকে পুরস্কৃত করেছে ওয়ালটন।...

Recent Comments