Monday, June 15, 2026
Home অর্থ-বানিজ্য বাংলাদেশে তুলা রফতানির জটিলতা নিরসনে বিজিএমইএর সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধি দল

বাংলাদেশে তুলা রফতানির জটিলতা নিরসনে বিজিএমইএর সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধি দল

পোশাক উৎপাদনে ন্যূনতম ২০ শতাংশ মার্কিন কাঁচামাল ব্যবহারে আরোপিত মার্কিন অতিরিক্ত শুল্কের আনুপাতিক ছাড়ের বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। গতকাল মঙ্গলবার উত্তরা বিজিএমইএ কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের তুলা রপ্তানিকারক প্রতিষ্ঠান কটন ইউএসএর উদ্যোগে মার্কিন তুলা রপ্তানিকারকদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর ২০ শতাংশ মার্কিন শুল্ক বিদ্যমান।

বিজিএমইএ জনিয়েছে, বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, মার্কিন তুলার ব্যবহার সম্প্রসারণ এবং বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে নবঘোষিত শুল্ক সুবিধা কাজে লাগানো।

বৈঠকে প্রতিনিধিদলে ইকম-এর লি ইন, কারগিল-এর ক্রিস্টা রিকম্যান, এলডিসির ডিয়েগো লোজাদা, ওলাম এগ্রির ওয়েসলি রেন্টজ, ক্যারোলিনা কটন গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের ওয়েন বোসম্যান, স্ট্যাপলকটন কো-অপারেটিভর ক্রিস জোন্স এবং কটন কাউন্সিল ইন্টারন্যাশনালের উইল বেটেনডর্ফ ও আলী আরসালান এবং বিজিএমইএ সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান ও পরিচালক নাফিস-উদ-দৌলা অংশ নেন।
এ সময় বিজিএমইএ সভাপতি বলেন, ‘এই নতুন শুল্ক ছাড়ের সুযোগ আমাদের শিল্প খাতের জন্য এক বিশাল সম্ভাবনা এনে দিয়েছে, যা আমাদের পণ্যকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। তবে এ সুবিধা বাংলাদেশের স্পিনার ও পোশাক কারখানাগুলো কোন প্রক্রিয়ার মাধ্যমে লাভ করবে, সে বিষয়ে এখনো বিজিএমইএর কাছে সুস্পষ্ট নির্দেশনা নেই।’

প্রতিনিধিদল মার্কিন প্রশাসনের কাছ থেকে দ্রুততম সময়ের মধ্যে এ সংক্রান্ত প্রয়োজনীয় স্পষ্টীকরণ বিজিএমইএকে সরবরাহ করার অনুরোধ জানান, বিজিএমইএ সভাপতি। এটি হলে বাংলাদেশের উদ্যোক্তারা বিলম্ব না করে শুল্ক সুবিধা গ্রহণের লক্ষ্যে অবিলম্বে প্রস্তুতি নিতে পারবেন।

মাহমুদ হাসান খান আরও বলেন, বর্তমানে আমদানিকৃত তুলার প্রায় ১০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আসে, যা দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। তবে এ জন্য প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও সুচিন্তিত কৌশলগত পদক্ষেপ।

মার্কিন তুলার উচ্চগুণগত মান ও তুলনামূলক সুবিধা নিয়ে বিশদ গবেষণা করে স্পিনার ও কারখানাগুলোকে তথ্য সরবরাহ করা হলে তারা আমদানি বাড়াতে উৎসাহিত হবেন বলে জানান, বিজিএমইএ সভাপতি। তার প্রস্তাবকে স্বাগত জানিয়ে এ বিষয়ে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে প্রতিনিধি দল।

প্রতিনিধিরা জানিয়েছেন, বাংলাদেশে তুলা রপ্তানির ক্ষেত্রে বাণিজ্যিক ডকুমেন্টেশন প্রস্তুতের কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও জটিলতা দেখা দিচ্ছে। তারা এই সমস্যা সমাধানে বিজিএমইএর সহযোগিতা চেয়েছেন।

এ প্রসঙ্গে নির্দিষ্ট বিষয়গুলো লিখিত আকারে বিজিএমইএকে অবহিত করতে বলেছেন মাহমুদ হাসান। তিনি প্রতিনিধিদের আশ্বাস দেন, বিজিএমইএ বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ে যথাযথভাবে উপস্থাপন করবে, যাতে দ্রুত এই জটিলতা নিরসন করা যায়।

বাণিজ্য প্রতিনিধিরা বলেন, বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্প বিশ্ববাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। অন্যদিকে, মার্কিন তুলা তার টেকসই গুণাবলি, নির্ভরযোগ্যতা এবং উচ্চমানের জন্য সুপরিচিত।

তারা বলেন, আমরা বিশ্বাস করি, মার্কিন তুলা ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা তাদের পণ্যের মান আরও উন্নত করতে পারবে এবং মার্কিন বাজারে শুল্ক সুবিধা কাজে লাগিয়ে নিজেদের ব্যবসা সম্প্রসারিত করতে পারবে।

এ সময় তারা বাংলাদেশের বাজারে মার্কিন তুলা সরবরাহ আরও সহজ ও দ্রুত করতে লজিস্টিক ও অবকাঠামো উন্নয়নের উপায় নিয়েও আলোচনা করেন। বিশেষ করে, যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি ত্বরান্বিত করার লক্ষ্যে একটি ওয়্যারহাউজ স্থাপনের সম্ভাবনা নিয়েও বিস্তারিত কথা বলেন। যা বাস্তবায়িত হলে শিল্পের লিড টাইম কমবে।

বিজিএমইএ জানিয়েছে, বৈঠকে বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক কারখানাগুলোর দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের জন্য মার্কিন তুলা রপ্তানিকারকদের প্রতি অনুরোধ জানানো হয়। একই সঙ্গে, বিজিএমইএ ইনোভেশন সেন্টারে মিলগুলোর উৎপাদন বৃদ্ধি ও অপচয় হ্রাসে গবেষণা পরিচালনার জন্য প্রয়োজনীয় কারিগরি সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে উভয় পক্ষই ভবিষ্যতে দুদেশের অর্থনৈতিক অংশীদারত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ভারতে উপদেষ্টাকে হয়রানির অভিযোগ, তদন্তে পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে ইমিগ্রেশন প্রক্রিয়ায় দীর্ঘ সময় আটকে রাখার ঘটনাকে অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী...

আগস্ট থেকেই জিপিএস ছাড়া চলবে না কোনো গণপরিবহন

দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ এবং প্রযুক্তিনির্ভর করতে সব ধরনের গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস স্থাপন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন...

এনআরবি ব্যাংক পিএলসি  বাংলাদেশের প্রথম ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করল

এনআরবি ব্যাংক পিএলসি এবং ভিসা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করেছে। এর মাধ্যমে দেশজুড়ে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বেতন বিতরণ ব্যবস্থাকে রূপান্তরিত করার...

নবম পে স্কেল: বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’

জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করবে সরকার। নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেসিকের ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী, ধাপে ধাপে...

Recent Comments