Sunday, June 14, 2026
Home জাতীয় বাংলাদেশে অবৈধ বিদেশিদের চিহ্নিত করতে টাস্কফোর্স গঠিত

বাংলাদেশে অবৈধ বিদেশিদের চিহ্নিত করতে টাস্কফোর্স গঠিত

বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের শনাক্ত ও নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে টাস্কফোর্সের কাঠামো ও দায়িত্ব নির্ধারণ করা হয়েছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন) কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন, আর যুগ্মসচিব (বহিরাগমন-২ অধিশাখা) হবেন সদস্য সচিব। কমিটিতে বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে

1. প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক

2. পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার মহাপরিচালক

3. জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব (রাজনৈতিক-১ অধিশাখা)

4. স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপুলিশ মহাপরিদর্শক (ইমিগ্রেশন)

5. ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন)

6. বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক (অপারেশন উইং)

7. এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক

8. জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের পরিচালক (বহিঃসম্পর্ক সংযোগ উইং)

9. প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের পরিচালক (এক্সটার্নাল অ্যাফেয়ার্স এন্ড লিয়াঁজো ব্যুরো)

নতুন গঠিত এই কমিটি দেশে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের শনাক্ত, তদারকি ও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করবে।

10. সমন্বয় ও পরামর্শ প্রদান: অবৈধ বিদেশিদের বিষয়ে গৃহীত কার্যক্রমের সমন্বয় সাধন ও সরকারকে পরামর্শ প্রদান।

11. আইনগত ব্যবস্থা: প্রয়োজন অনুযায়ী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান।

12. সুপারিশ প্রণয়ন: টাস্কফোর্স ভবিষ্যৎ নীতিমালা নির্ধারণের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে।

14. বৈঠক ও পর্যালোচনা: কমিটি প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বৈঠক আয়োজন ও পর্যালোচনা করতে পারবে। টাস্কফোর্সের কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হলে বাংলাদেশে অবৈধ বিদেশিদের সংখ্যা কমবে এবং অভিবাসন সংক্রান্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআরটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর

সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে...

মুদি ব্যবসায়ীরাই হতে পারবেন টিসিবির ডিলার

নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী আজ রোববার এ...

Recent Comments