Sunday, June 14, 2026
Home কর্পোরেট এনআরবি ব্যাংক পিএলসি. চট্টগ্রাম সিটি করপোরেশনকে ২,৫০০ ডাস্ট বিন প্রদান করেছে

এনআরবি ব্যাংক পিএলসি. চট্টগ্রাম সিটি করপোরেশনকে ২,৫০০ ডাস্ট বিন প্রদান করেছে

টেকসই পরিবেশ তৈরির লক্ষ্য, এনআরবি ব্যাংক পিএলসি. তার কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) কে ২,৫০০টি ডাস্ট বিন প্রদান করেছে।

রবিবার (০২ ফেব্রুয়ারি ২০২৫) চট্টগ্রাম সিটি কর্পোরেশন  কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যাবস্থাপন পরিচালক জনাব তারেক রিয়াজ খান সিসিসি-এর মাননীয় মেয়র ড. শাহাদাত হোসেনকে উক্ত বিন হস্তান্তর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার উদ্দিন, হোলসেল ব্যাংকিংয়ের চট্টগ্রাম জোনের প্রধান জনাব রানা দে, চট্টগ্রাম প্রধান শাখার ব্যবস্থাপক জনাব আতিকুর রহমান এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং সামগ্রীক উন্নয়নের প্রতি এনআরবি ব্যাংক পিএলসি. প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় বর্জ্য ব্যবস্থাপনা সমাধানে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে ব্যাংকটি দায়িত্বশীল কর্পোরেট নাগরিকত্বের লক্ষ্যকে ধরে রেখে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী আজ রোববার এ...

সিকদার ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সিকাদর ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য...

দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

দুর্নীতি ও পাসপোর্ট জালিয়াতির মামলায় গ্রেফতার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক কার্যক্রম...

Recent Comments