Thursday, July 23, 2026
Home অর্থ-বানিজ্য বাংলাদেশিদের জন্য সহজ চিকিৎসা ভিসা ও কম খরচে স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি ভারতের

বাংলাদেশিদের জন্য সহজ চিকিৎসা ভিসা ও কম খরচে স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি ভারতের

বাংলাদেশিদের স্বল্পব্যয়ে মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের রিদম গ্রুপ এবং ভারতের মণিপাল হসপিটাল একটি চুক্তি সই করেছে, যার মাধ্যমে চিকিৎসা পর্যটন সহজতর হবে এবং বাংলাদেশি রোগীরা ভারতে উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণে আরও সহজ সুযোগ পাবেন।

চুক্তির আওতায় বাংলাদেশি রোগীরা ভিসা সহায়তা, উন্নত চিকিৎসা, আবাসন সুবিধা এবং বিমান ভাড়ায় বিশেষ ছাড় পাবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

 

কূটনৈতিক সূত্রে জানা যায়, অগ্রাধিকার ভিত্তিতে দ্রুতই বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা চালু করা হতে পারে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সীমিত করেছিল ভারত, যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে সিঙ্গার বাংলাদেশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। টানা...

ডিজিটাল প্ল্যাটফর্মে সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের...

ঢাকায় মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সম্প্রতি নোয়াখালী ক্লাবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ঢাকা লিমিটেড প্রাঙ্গনে সার্বক্ষণিক লেনদেন সেবা প্রদানের লক্ষ্যে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম...

Recent Comments