Tuesday, June 16, 2026
Home আন্তর্জাতিক বাংলাদেশবিরোধী সংবাদ প্রকাশে ভারতের ৫৩ নাগরিকের নিন্দা

বাংলাদেশবিরোধী সংবাদ প্রকাশে ভারতের ৫৩ নাগরিকের নিন্দা

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে ৫৩ জন বাংলাদেশি নাগরিক এক যৌথ বিবৃতি দিয়েছেন। তারা এই প্রচারকে ভারতের উগ্র ডানপন্থী দল বিজেপির স্বার্থ রক্ষার প্রয়াস বলে আখ্যায়িত করেছেন।

বিবৃতিতে বলা হয়, ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর কথিত নির্যাতনের গল্প বানিয়ে তারা দেশের সামাজিক ঐক্য ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

বিবৃতিদাতারা অভিযোগ করেন, “বাংলাদেশে আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রক্রিয়ায় যখন দেশ এগিয়ে যাচ্ছে, তখন এসব অপপ্রচার পরিস্থিতিকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে করা হচ্ছে।”

তারা আরও বলেন, “ভারত সরকারের আশ্রয়ে থাকা স্বৈরশাসকদের সমর্থনে ‘গদি মিডিয়া’ বাংলাদেশবিরোধী প্রচারণায় লিপ্ত। এই অপপ্রচার শুধু মিথ্যা নয়, বরং তা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে দুর্বল করার অপচেষ্টা।”

বিবৃতিতে দেশের গণমাধ্যম ও জনগণের প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন দেশ ও দেশের বাইরে সব ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হন। বিবৃতিতে স্বাক্ষরকারী নাগরিকরা বাংলাদেশে গণতন্ত্র, বৈচিত্র্য ও জাতীয় ঐক্যের পক্ষে অবস্থান নিয়ে দেশের অগ্রগতিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

স্বাক্ষরকারীদের মধ্যে আছেন বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম, লেখক ও অধ্যাপক মোস্তফা নাজমুল মানসুর, সাংবাদিক লতিফুল ইসলাম, লেখক সুমন রহমান, গবেষক পাভেল পার্থসহ আরও অনেকে। তাদের মতে, জাতীয় পুনর্গঠন প্রক্রিয়ায় এই সময় একতা ও সংহতি অক্ষুণ্ণ রাখা অত্যন্ত জরুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments