রায়েরবাজারেও একটি নতুন থানা হতে যাচ্ছে। এটার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে আছে। এটা শিগগির পাস করার চেষ্টা করছি। এ ছাড়া খিলগাঁও এলাকা ভেঙে একটি থানা এবং মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের কিছু এলাকা নিয়ে আরও একটি নতুন থানা করার চেষ্টা করা হচ্ছে। এর বাইরেও আরও কয়েকটি এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজ চলছে।