Wednesday, June 17, 2026
Home জাতীয় বর্ধিত হলো জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ

বর্ধিত হলো জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ

জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ আরও ১৬ দিন বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) কমিশনের পক্ষ থেকে একটি চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এ চিঠি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে পাঠিয়েছেন। একই সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।  চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৯ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। এ কমিশনের প্রধান লক্ষ্য ছিল জনমুখী, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং দক্ষ প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। কমিশন গঠনের প্রজ্ঞাপনে তিন মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

প্রতিবেদন তৈরির প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে কমিশন দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলায় সফর করে অংশীজনদের মতামত সংগ্রহ করেছে। এ পর্যন্ত তারা ২০টির বেশি সভা করেছে। তবে খসড়া সুপারিশ পর্যালোচনা ও পরীক্ষার জন্য আরও সময় প্রয়োজন হওয়ায় কমিশন মেয়াদ বৃদ্ধির আবেদন জানায়। প্রধান উপদেষ্টার অনুমোদনের ভিত্তিতে কমিশনের মেয়াদ প্রথম দফায় ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল।  চিঠিতে আরও জানানো হয়, অনলাইনে জনগণের কাছ থেকে পাওয়া লক্ষাধিক মতামত এবং বিভিন্ন সেবা সংক্রান্ত নাগরিকদের প্রাপ্ত অভিমত এখনও বিশ্লেষণাধীন রয়েছে। এ ছাড়া সম্প্রতি কমিশনের সদস্যরা কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন অংশীজন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। ওই সফর থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।

এ বিষয়ে কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, “জনগণের আকাঙ্ক্ষা ও চাহিদা বিবেচনায় কমিশন সঠিক সুপারিশ প্রণয়নের জন্য কাজ করছে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সরকারি কর্মকর্তা ও অংশীজনদের মতামত নেওয়াও আমাদের প্রক্রিয়ার অংশ।”  প্রসঙ্গত, জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ একবার বাড়ানোর পর এবার দ্বিতীয় দফায় আরও ১৬ দিন বাড়ানো হলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কমিশনকে ৩১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার: প্রধানমন্ত্রী

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার। আগামী এক বছরে ৪০ লক্ষ কৃষককে কৃষক কার্ড তুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্নীতি সব জায়গায় হয়। ঘুরেফিরে সব দোষ রাজনীতিবিদের হয়। কিন্তু যতগুলো ফাইল স্বাক্ষর হয়, লাস্টে রাজনীতিবিদকে স্বাক্ষর করতে হয়। এ...

জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী

দেশ থেকে অর্থ পাচার রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং অতীতে যেভাবে দেশের সম্পদ...

অ্যামচেম বাংলাদেশের নেতৃত্বে সৈয়দ মোহাম্মদ কামাল

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম-বাংলাদেশ) নতুন নির্বাহী ঘোষণা করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল ২০২৬-২৮ মেয়াদের এ কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের...

Recent Comments