Wednesday, June 17, 2026
Home জাতীয় বঙ্গবন্ধুর নামযুক্ত প্রতিষ্ঠানে অনুদানের ক্ষেত্রে করছাড় সুবিধা প্রত্যাহার

বঙ্গবন্ধুর নামযুক্ত প্রতিষ্ঠানে অনুদানের ক্ষেত্রে করছাড় সুবিধা প্রত্যাহার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত জাতীয় প্রতিষ্ঠানগুলোতে দান বা অনুদানের বিপরীতে করছাড় সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি। প্রজ্ঞাপনটি ৯ জানুয়ারি প্রকাশিত হলেও এনবিআর কর্মকর্তারা ১২ জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন।  এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর আইনের ৬ষ্ঠ তফসিলের ৩ নম্বর অংশের অনুচ্ছেদ ২ এর দফা ১৫ বাতিল করা হয়েছে। এই দফা অনুযায়ী, জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠানে করদাতারা যেকোনো পরিমাণ অর্থ অনুদান হিসেবে দিলে তার বিপরীতে কর ছাড়ের সুবিধা পেতেন।  এ সিদ্ধান্তের ফলে বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত বিভিন্ন জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে দান বা অনুদান দেওয়া করদাতারা আর করছাড় সুবিধা পাবেন না।

এর আগে শেখ হাসিনার সরকারের দীর্ঘ ১৫ বছরের শাসনামলে জাতির পিতার নামে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠে। ওই সময় করদাতারা এসব প্রতিষ্ঠানে অনুদান দিলে কর রেয়াত পেতেন। ২০২৩ সালের আয়কর আইনের ৭৬ ও ৭৮ ধারার আওতায় এ সুবিধা দেওয়া হতো।  ধারা ৭৮ অনুযায়ী, বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠানে অনুদান দিলে করছাড়ের সুযোগ ছিল। কিন্তু নতুন প্রজ্ঞাপনে সেই সুযোগ বাতিল করা হয়েছে।

এ সিদ্ধান্তের পর করদাতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আবার কেউ কেউ বলছেন, সরকারকে রাজস্ব আদায়ে কঠোর হতে হচ্ছে।  বিশ্লেষকদের মতে, জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতে অনুদান উৎসাহিত করার জন্য করছাড় সুবিধা গুরুত্বপূর্ণ ছিল। তবে সরকার রাজস্ব আয়ের পরিধি বাড়ানোর জন্য করছাড় সুবিধাগুলো পুনর্মূল্যায়ন করছে।

এর আগে অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ হিসেবে স্বীকৃতি দিতে অপারগতা প্রকাশ করেছিল। ১৬ অক্টোবর তারা ৭ মার্চ ও ১৫ আগস্টসহ আটটি জাতীয় দিবস বাতিল করে। একই সময় বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল।  বিশ্লেষকদের মতে, এসব সিদ্ধান্ত দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে আরও উত্তপ্ত করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার: প্রধানমন্ত্রী

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার। আগামী এক বছরে ৪০ লক্ষ কৃষককে কৃষক কার্ড তুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্নীতি সব জায়গায় হয়। ঘুরেফিরে সব দোষ রাজনীতিবিদের হয়। কিন্তু যতগুলো ফাইল স্বাক্ষর হয়, লাস্টে রাজনীতিবিদকে স্বাক্ষর করতে হয়। এ...

জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী

দেশ থেকে অর্থ পাচার রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং অতীতে যেভাবে দেশের সম্পদ...

অ্যামচেম বাংলাদেশের নেতৃত্বে সৈয়দ মোহাম্মদ কামাল

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম-বাংলাদেশ) নতুন নির্বাহী ঘোষণা করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল ২০২৬-২৮ মেয়াদের এ কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের...

Recent Comments