Tuesday, June 16, 2026
Home কর্পোরেট বনানী ক্লাবের সভাপতি হিসেবে আবারও দায়িত্বে রুবেল আজিজ

বনানী ক্লাবের সভাপতি হিসেবে আবারও দায়িত্বে রুবেল আজিজ

বনানী ক্লাব লিমিটেডের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে রুবেল আজিজ পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি আগামী এক বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন।

রুবেল আজিজ একজন বিশিষ্ট শিল্পপতি এবং পারটেক্স গ্রুপের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি দ্য সিটি ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।  শনিবার (২৮ ডিসেম্বর) ক্লাব প্রাঙ্গণে সভাপতি এবং কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪৭৮ জন ভোটার অংশ নেন।

এবারের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে সর্বাধিক ভোট পান সিফাত আহমেদ চৌধুরী (৪০১ ভোট)। এছাড়া নির্বাচিত অন্য সদস্যরা হলেন সৈয়দ আহসানুল আপন, অনিক ঘোষ, এস. এম. শামসুদ্দিন বাহার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরহাদ, মো. শরীফ উল্লাহ (নাদিম), মো. মনিরুল ইসলাম চৌধুরী, সাদিয়া আজম, সালমা হোসেন এ্যাশ এবং ফারুক আমজাদ খান।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আহমেদ কবির ফলাফল ঘোষণা করেন। বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ক্লাবের বোর্ড সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।  নবনির্বাচিত সভাপতি ও কমিটির সদস্যরা ক্লাবের উন্নয়ন এবং নতুন উদ্ভাবনী কার্যক্রম পরিচালনায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments