Saturday, July 4, 2026
Home অর্থ-বানিজ্য বছরের প্রথম ১৭ দিনেই প্রবাসীরা পাঠাল ১৮৬ কোটি ডলার

বছরের প্রথম ১৭ দিনেই প্রবাসীরা পাঠাল ১৮৬ কোটি ডলার

চলতি জানুয়ারির ১৭ দিনে প্রবাসী আয় এসেছে ১৮৬ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ৭৩৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। বছরের শুরুতে প্রবাসী আয়ের উচ্চ ধারা সূচিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসের ১৭ দিনে প্রবাসী আয় আগের বছরের একই সময়ের চেয়ে ৫৬.৩ শতাংশ বেশি।২০২৫ সালের জানুয়ারি মাসের ১৭ দিনে প্রবাসী আয় এসেছিল ১১৯ কোটি ২০ লাখ ডলার। একই সঙ্গে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ৬ মাস ১৭ দিনে আগের অর্থবছর ২০২৪-২৫ এর চেয়ে ২১ শতাংশ বেশি প্রবাসী আয় এসেছে।

চলতি অর্থবছরের ৬ মাস ১৭ দিনে প্রবাসী আয় এসেছে ১ হাজার ৮১২ কোটি ৯০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১ হাজার ৪৯৬ কোটি ৯০ লাখ ডলার। তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ১৭ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩১ কোটি ৬৫ লাখ ৬০ হাজার ডলার। রাষ্ট্র মালিকাধীন বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৭ কোটি ৩৬ লাখ ৭০ হাজার ডলার।

বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৭ কোটি ১ লাখ ৫০ হাজার ডলার। আর বাংলাদেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ লাখ ৬০ হাজার ডলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সরকারি কাজে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

সরকারি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, জনগণের আস্থা ধরে...

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত...

খামেনির শেষবিদায়ে কান্নায় ভেঙে পড়লেন ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে কেন্দ্র করে রাজধানী তেহরানজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শুক্রবার (৩ জুলাই) তেহরানের...

জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

Recent Comments