Friday, June 5, 2026
Home জাতীয় ফ্যাসিবাদ বিরোধী দলের ঐক্যের দৃঢ়তা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

ফ্যাসিবাদ বিরোধী দলের ঐক্যের দৃঢ়তা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্যমান ঐক্যকে আরও সুসংহত এবং দৃশ্যমান করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২২ জুলাই) রাতে তার সরকারি বাসভবন যমুনায় আয়োজিত এক জরুরি বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা অংশ নেন।

বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, “আপনাদের মধ্যে যে ঐক্য রয়েছে, সেটি আরও স্পষ্টভাবে জনসমক্ষে আসা দরকার। ফ্যাসিবাদবিরোধী যেকোনো প্রশ্ন বা গঠনমূলক কর্মসূচিতে একত্রে থাকলে জনগণের আস্থা ও আশাবাদ বাড়বে। এই ঐক্যের দৃশ্যমানতা দেশের সাধারণ মানুষের কাছে স্বস্তির বার্তা পৌঁছে দেবে।”

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি জানান, আলোচনায় অংশ নেওয়া দলগুলো স্পষ্টভাবে জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে তাদের মধ্যে কোনো মতভিন্নতা বা দ্বন্দ্ব নেই। বরং, রাজনৈতিক কৌশলগত প্রয়োজনে মাঝে মাঝে পারস্পরিক বক্তব্য দেওয়া হলেও, তা বৃহত্তর ঐক্যের ক্ষতি করে না।

আসিফ নজরুল বলেন, “নেতারা একমত যে, রাজনীতির মাঠে বক্তব্যের ভিন্নতা থাকলেও সেটা ব্যক্তিগত বা গোষ্ঠীগত বিরোধের পরিচায়ক নয়। বরং তারা একে অপরকে রাজনৈতিক সহযোগী হিসেবে বিবেচনা করেন।”

বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রক্রিয়া বিষয়ে সুষ্ঠু অগ্রগতির প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। অন্যদিকে, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতারা রাজনৈতিক কর্মসূচিতে সম্মিলিতভাবে সক্রিয় থাকার গুরুত্ব তুলে ধরেন।

বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। দলগুলো সরকারের প্রতি আহ্বান জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কার্যকর ও নিরপেক্ষ পদক্ষেপ নেওয়া হোক, যাতে রাজনৈতিক কর্মসূচি পালনে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের বৈঠক ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর জাতীয় ঐক্যকে শক্তিশালী করার পাশাপাশি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এক কোম্পানিই নিতে পারবে ২০০ কোটি টাকা ঋণ

দেশের বন্ধ ও আংশিকভাবে চালু থাকা বৃহৎ শিল্প এবং সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে পুনরায় পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরিয়ে আনতে ২০ হাজার কোটি টাকার একটি বিশেষ...

ব্যবসায়ীদের এখনো আস্থা ফেরেনি: সংবাদ সম্মেলনে সিপিডি

রাজনৈতিক অনিশ্চয়তা অনেকটাই দূর হলেও দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আস্থা এখনও পুরোপুরি ফিরে আসেনি বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।...

দুদক পুনর্গঠন প্রক্রিয়া শুরু

দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠন ও নতুন কমিশন গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। একইসঙ্গে কমিশনের ক্ষমতা, কাঠামো ও কার্যপরিধি ঢেলে সাজাতে একটি নতুন আইনের...

রোববার তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে আগামী রোববার মস্কো যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের...

Recent Comments