Friday, June 5, 2026
Home পুঁজিবাজার ফের ৩০০ কোটির নিচে ঢাকার পুঁজিবাজারের লেনদেন

ফের ৩০০ কোটির নিচে ঢাকার পুঁজিবাজারের লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার পুঁজিবাজারের সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।ঙ্গলবার (২৪ ডিসেম্বর) ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পুঁজিবাজারে চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

ডিএসইতে মঙ্গলবার কমেছে প্রধান সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১ দশমিক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬৯ দশমিক ৩২ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক শূন্য দশমিক ৯১ পয়েন্ট ও ডিএসইএস সূচক ২ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৯২৩ দশমিক ০২ পয়েন্ট ও ১ হাজার ১৫৮ দশমিক ৬৮ পয়েন্টে।

 ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ২৭৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩০৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ২৭ কোটি ৫১ লাখ টাকা।
 
এ ছাড়া মঙ্গলবার ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫০টি কোম্পানির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে মঙ্গলবার সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ দশমিক ৫৯ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৫ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৪৮৯ দশমিক ২৩ পয়েন্টে ও ৮ হাজার ৮২৫ দশমিক ৪৫ পয়েন্টে।

আর সিএসআই সূচক শূন্য দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৩১ দশমিক ৬০ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৪ দশমিক ২৭ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৪৯ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ১১১ দশমিক ৭০ পয়েন্টে ও ১১ হাজার ৯৭২ দশমিক ৬৪ পয়েন্টে।
 
সিএসইতে মঙ্গলবার বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ১৩৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১৪ কোটি ৯৪ লাখ টাকা।
 
সিএসইতে ১৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে
৭৬টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারদর। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে...

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-এর স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব দুই বাংলার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য...

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের...

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

Recent Comments