Saturday, June 27, 2026
Home পুঁজিবাজার ফু-ওয়াং ফুডসের নতুন চেয়ারম্যান আবুল কাশেম

ফু-ওয়াং ফুডসের নতুন চেয়ারম্যান আবুল কাশেম

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের প্রতিষ্ঠান ফু-ওয়াং ফুডসের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবুল কাশেম। সাবেক চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্য আফজাল হোসাইনের পদত্যাগে তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

রোববার (২০ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির সাবেক চেয়ারম্যানের পদত্যাগে নতুন দায়িত্বে নির্বাচিত হয়েছেন আবুল কাশেম। এর আগে তিনি প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে একত্রে উভয় দায়িত্বে পালন করবেন। নতুন চেয়ারম্যান আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (MIS) বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।

চেয়ারম্যানের পাশাপাশি নতুন পরিচালক মনোনীত করেছে ফু-ওয়াং ফুডস। মিনোরি বাংলাদেশ লিমিটেড থেকে মির্জা রাশেদ নেওয়াজ পরিচালক পদে মনোনীত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর রোববার (২৮ জুন) থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন। বৃহস্পতিবার (২৫ জুন) এই ঘোষণা দেন ঢাকায়...

Recent Comments