Tuesday, June 2, 2026
Home জাতীয় সারাদেশ ফুলবাড়ীতে চার পা-ওয়ালা বিরল বক উদ্ধার

ফুলবাড়ীতে চার পা-ওয়ালা বিরল বক উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চার পা বিশিষ্ট এক বিরল বক (স্থানীয়ভাবে কানি বগা) উদ্ধার করেছেন এক পাখিপ্রেমী। অস্বাভাবিক এই বককে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই বালাতারী গ্রামে। স্থানীয় দিনমজুর ও ক্ষুদ্র হাড়ি-পাতিল ব্যবসায়ী রশিদ হোসেন কয়েক দিন আগে হাড়ি বিক্রি করতে গিয়ে গ্রাম সংলগ্ন একটি পুকুরপাড়ে আহত অবস্থায় ছটফট করতে থাকা বকটিকে দেখতে পান। পরে তিনি পাখিটিকে উদ্ধার করলে বিস্ময়ের সঙ্গে দেখেন যে এর চারটি পা রয়েছে। এরপর থেকেই তার বাড়িতে উৎসুক মানুষের ভিড় লেগে আছে।

রশিদ জানান, আহত অবস্থায় বকটি উড়তে পারছিল না। উদ্ধার করার পর তিনি যত্নসহকারে খাঁচায় রেখে চিকিৎসা দিচ্ছেন। মাছ কিনে ও শিকার করে খাওয়ানোর ব্যবস্থা করেছেন। পাখির প্রতি ভালোবাসা থেকেই তিনি প্রতিনিয়ত এর দেখাশোনা করছেন। তার ভাষায়, “আমি পাখি ভালোবাসি, তাই চেষ্টা করছি বকটিকে সুস্থ রাখতে।”

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক বলেন, জেনেটিক কারণে বকটির চারটি পা হয়েছে। এর মধ্যে দুটি স্বাভাবিকভাবে সচল থাকলেও বাকি দুটি অচল। তবে যথাযথ যত্ন ও সঠিক খাবার পেলে এটি দীর্ঘদিন বেঁচে থাকতে পারবে।

চার পা-ওয়ালা এই বক দেখার জন্য স্থানীয় মানুষের মধ্যে প্রবল কৌতূহল তৈরি হয়েছে। প্রতিদিনই ভিড় জমছে রশিদের বাড়িতে। কেউ কেউ এই বিরল ঘটনাকে ‘প্রকৃতির বিস্ময়’ বলে মন্তব্য করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি একটি জেনেটিক অস্বাভাবিকতা হলেও সচরাচর এ ধরনের ঘটনা চোখে পড়ে না, তাই মানুষের আগ্রহ বেড়েছে বহুগুণে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ ১ জুন ২০২৬ তারিখে কোম্পানির প্রধান কার্যালয়সহ দেশের সকল শাখা কার্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা ১ জুন, ২০২৬ সোমবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মো. খুরশীদ আলম এতে সভাপতিত্ব করেন।...

কমেছে এলপিজির দাম, আজ থেকে কার্যকর

সৌদি আরবের কোম্পানী আরামকো নির্ধারিত নতুন মূল্য সমন্বয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ...

ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ৩২৬৬ টাকা

এর আগে সর্বশেষ ২৫ মে সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২...

Recent Comments