Friday, June 5, 2026
Home জাতীয় প্রিজনভ্যানে অঝোরে কাঁদলেন পলক

প্রিজনভ্যানে অঝোরে কাঁদলেন পলক

স্টাফ রিপোর্টার || বানিজ্য সংবাদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে আবেগে ভেঙে পড়লেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (২৪ জুলাই) দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে পুলিশের প্রিজনভ্যানে দাঁড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে।

সকাল থেকেই আদালত চত্বরে নিরাপত্তা জোরদার ছিল। দুপুরে পুলিশি প্রহরায় তাকে হাজির করা হয় আদালতে। হাজিরার পর তাকে প্রিজনভ্যানে তোলা হচ্ছিল। এ সময় আদালত চত্বরে উপস্থিত ছিলেন পলকের এলাকা সিংড়ার কিছু মানুষ। পরিচিত মুখগুলো দেখেই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

পলককে দেখা যায়, মাথায় পুলিশের হেলমেট, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট এবং পেছনে হাতকড়া পরানো অবস্থায় প্রিজনভ্যানের দিকে এগিয়ে যেতে। পথিমধ্যে কয়েকজন সমর্থক তাকে দেখে বলেন, “আপনার জন্য দোয়া করি।” জবাবে পলক বলেন, “আমার জন্য দোয়া করবেন।”

প্রিজনভ্যানে তোলা হলে তার হাতকড়া ও হেলমেট খুলে দেওয়া হয়। এরপর দাঁড়িয়ে থাকা অবস্থায় পলক আবারও উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই সাবধানে থাকবেন।” এ সময় একজন বলে ওঠেন, “কোনো টেনশন কইরেন না, ভাই।” এই কথার পরপরই কান্নায় ভেঙে পড়েন পলক। তখন আরেকজন বলেন, “পলক ভাই, কাইন্দেন না।”

এরপর ধীরে ধীরে প্রিজনভ্যান তাকে নিয়ে কারাগারের উদ্দেশে রওনা দেয়।

আদালত সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত ৮ কোটি ৭৩ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান গত বছরের ১২ ডিসেম্বর মামলাটি দায়ের করেন।

বুধবার মামলাটিতে তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি বলে জানিয়েছেন পলকের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৫ আগস্ট পলককে গ্রেফতার করা হয়। মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব বাংলাদেশের

বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বাড়াতে দেশটির জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) বরাদ্দের প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে...

ঢাকাসহ ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার দুপুর পর্যন্ত বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কয়েকটি জেলার ওপর দিয়ে চলমান তাপপ্রবাহও...

এক কোম্পানিই নিতে পারবে ২০০ কোটি টাকা ঋণ

দেশের বন্ধ ও আংশিকভাবে চালু থাকা বৃহৎ শিল্প এবং সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে পুনরায় পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরিয়ে আনতে ২০ হাজার কোটি টাকার একটি বিশেষ...

Recent Comments