Friday, April 17, 2026
Home জাতীয় চিকিৎসা সহায়তায় চীনের বিশেষজ্ঞ দল ঢাকায় আসছে

চিকিৎসা সহায়তায় চীনের বিশেষজ্ঞ দল ঢাকায় আসছে

সম্প্রতি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান দুর্ঘটনায় গুরুতর দগ্ধ শিক্ষার্থী ও শিক্ষকরা চিকিৎসাধীন রয়েছেন। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চীনের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসা দল ঢাকায় আসছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকাস্থ চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

চীনা দূতাবাস জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে এই দলটি ঢাকায় পাঠানো হচ্ছে। এতে বার্ন ও প্লাস্টিক সার্জারি, শিশু কিডনি এবং শ্বাসতন্ত্র বিশেষজ্ঞ ছাড়াও একজন সিনিয়র নার্স অন্তর্ভুক্ত থাকবেন। দলটি বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে এবং সরাসরি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে আহতদের চিকিৎসা সহায়তায় অংশ নেবে।

চীনা দলটি ঢাকায় অবস্থানকালীন সময় চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে রোগীদের শারীরিক অবস্থা মূল্যায়ন করবে এবং উন্নত চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন ও প্রয়োগে সহযোগিতা করবে। এছাড়া প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহে প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার সকালে চীন ও বাংলাদেশের চিকিৎসকদের মধ্যে এক জরুরি ভিডিও কনসালটেশন অনুষ্ঠিত হয়। চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের একদল বিশেষজ্ঞ বাংলাদেশের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে যুক্ত হন। দুই দেশের চিকিৎসকরা দুর্ঘটনায় গুরুতর দগ্ধদের অবস্থা মূল্যায়ন করেন এবং চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে মতবিনিময় করেন।

এই ভিডিও বৈঠকে বার্ন ট্রিটমেন্ট, প্লাস্টিক সার্জারি, শিশু চিকিৎসা এবং শ্বাসতন্ত্র বিশেষজ্ঞরা অংশ নেন। যৌথভাবে তারা মুমূর্ষু রোগীদের চিকিৎসা পরিকল্পনার বিভিন্ন দিক বিশ্লেষণ করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে পরামর্শ দেন।

চীনা দূতাবাস এ উদ্যোগকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বলেছে, “বাংলাদেশের এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো চীনের নৈতিক দায়িত্ব ও বন্ধুত্বের বহিঃপ্রকাশ।”

এই উদ্যোগে বাংলাদেশের চিকিৎসা খাতে আন্তর্জাতিক সহায়তার একটি ইতিবাচক দিক উন্মোচিত হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বেশিরভাগ সবজির কেজি ৮০ টাকার ওপরে, কমছে মুরগির দাম

রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে প্রায় সব ধরনের সবজির দাম এখন ৮০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম...

আজ মধ্যরাতে হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে ১৮ এপ্রিল থে‌কে শুরু হ‌চ্ছে হজ ফ্লাইট। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক...

জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার:বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দেশে এপ্রিল ও মে মাসের জন্য জ্বালানি পূর্ণ মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি...

নোয়াখালীতে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম জোরদারে নোয়াখালীতে মতবিনিময় সভা ও উঠান বৈঠকের আয়োজন করেছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি। সম্প্রতি আয়োজিত...

Recent Comments