Sunday, July 5, 2026
Home কর্পোরেট প্রাইম ব্যাংক-এর কার্ডহোল্ডারদের জন্য চালডাল.কম-এ বিশেষ ডিসকাউন্ট!

প্রাইম ব্যাংক-এর কার্ডহোল্ডারদের জন্য চালডাল.কম-এ বিশেষ ডিসকাউন্ট!

 

দেশের শীর্ষস্থানীয় গ্রোসারি ই-কমার্স প্ল্যাটফর্ম চালডাল.কম এবং প্রাইম ব্যাংক পিএলসি এক নতুন চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে প্রাইম ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডধারীরা চালডাল.কম থেকে তাদের পছন্দসই গ্রোসারি পণ্য এবং গৃহস্থালী সামগ্রী কিনতে বিশেষ ডিসকাউন্ট পাবেন। এই চুক্তি গ্রাহকদের জন্য একটি বড় সুবিধা হিসেবে দাঁড়াবে, বিশেষ করে যারা অনলাইনে পণ্য কেনাকাটা করতে অভ্যস্ত।

চুক্তির আওতায়, প্রাইম ব্যাংক পিএলসি’র কার্ডহোল্ডাররা চালডাল.কমের মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করে সহজেই যে কোন কেনাকাটায় বিশেষ মূল্যছাড় উপভোগ করতে পারবেন। চালডাল.কমের সঙ্গে প্রাইম ব্যাংকের এই অংশীদারিত্ব গ্রাহকদের জন্য প্রতিযোগিতামূলক দাম এবং সুবিধা নিশ্চিত করবে, ফলে তারা আরো সহজে তাদের দৈনন্দিন পণ্যগুলির কেনাকাটা করতে পারবেন।

এই চুক্তি স্বাক্ষরের সময়ে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং চালডাল.কমের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম আলীম। চুক্তি স্বাক্ষরকালে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অফ কাস্টমার প্রোপসিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং চালডাল.কমের উপ-পরিচালক মো. শাহরিয়ার রুবায়েতসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

চালডাল.কমের সিইও ওয়াসিম আলীম বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব, যা চালডাল.কমের গ্রাহকদের আরও সুবিধা প্রদান করবে। প্রাইম ব্যাংক পিএলসি-এর সাথে আমাদের এই সহযোগিতা গ্রাহকদের একটি উন্নত এবং সুবিধাজনক শপিং অভিজ্ঞতা প্রদান করবে।”

প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী বলেন, “গ্রাহকদের সেবায় নতুন মাত্রা যোগ করার জন্য এই চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। চালডাল.কমের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের গ্রাহকদের গ্রোসারি কেনাকাটায় আরও সুবিধা প্রদান করবে।”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সরকারি কাজে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

সরকারি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, জনগণের আস্থা ধরে...

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত...

খামেনির শেষবিদায়ে কান্নায় ভেঙে পড়লেন ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে কেন্দ্র করে রাজধানী তেহরানজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শুক্রবার (৩ জুলাই) তেহরানের...

জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

Recent Comments