Thursday, June 25, 2026
Home কর্পোরেট প্রাইম ব্যাংকের পেরোল ও ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নেবে হাতিল

প্রাইম ব্যাংকের পেরোল ও ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নেবে হাতিল

শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে হাতিল কমপ্লেক্স লিমিটেড। এই চুক্তির আওতায় হাতিল প্রাইম ব্যাংকের পেরোল এবং ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন সেবা গ্রহণ করবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং হাতিল কমপ্লেক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান সেলিম এইচ রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, হাতিল-এর সব কর্মকর্তা ও কর্মচারী প্রাইম ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং সেবায় বিশেষ সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে প্রেফারেনশিয়াল কার্ড, লোন ও ডিজিটাল ব্যাংকিং সল্যুশন। এছাড়া, প্রতিষ্ঠানটি কর্পোরেট পেমেন্টের জন্য ব্যাংকের ডিজিটাল পোর্টাল ‘প্রাইম পে’ ব্যবহার করবে, যা সময় ও খরচ সাশ্রয়ী, নিরাপদ এবং সহজ সেবা প্রদান করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ; কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশনের ইভিপি মোহাম্মাদ সালাউদ্দিন হাজারি; ক্যাশ ম্যানেজমেন্টের এসভিপি মো. রাশেদুল হোসেন; ভিপি ও হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস; এসএভিপি মো. আবুল হাসনাত রানা; এসইও ফাহিমা নাসরিন; বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মুশফিক আহমেদ ফাহিম; রিলেশনশিপ ম্যানেজার ফারজানা জিতু এবং প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments