Wednesday, July 8, 2026
Home কর্পোরেট প্রাইম ব্যাংকের উদ্যোগে আইইউটিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেমিনার

প্রাইম ব্যাংকের উদ্যোগে আইইউটিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেমিনার

প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্যাগশিপ প্লাটফর্ম ‘প্রাইমএকাডেমিয়া’-এর উদ্যোগে সম্প্রতি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আইইউটি ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটির (সিবিএস) সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাইম ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তবভিত্তিক আর্থিক জ্ঞান ও অভিজ্ঞতার সংযোগই ছিল সেমিনারের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় তিনি আর্থিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইইউটির রেজিস্ট্রার ড. মওয়েবেসা উমার, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (এফইটি) ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্লাহ পাটোয়ারী এবং কম্পট্রোলার মারুফুল ইসলাম ভূঁইয়া। তারা প্রাইম ব্যাংকের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, প্রাইমএকাডেমিয়া শিক্ষা খাতের জন্য একটি বিশেষ প্লাটফর্ম, যা শিক্ষা খাত ও শিল্প খাতের মধ্যে সংযোগ স্থাপনে কাজ করে। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা আর্থিক সচেতনতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন ও নেতৃত্বের গুণাবলি অর্জন এবং আর্থিক খাত সম্পর্কে বাস্তব ধারণা লাভের সুযোগ পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি

আগামী স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে আগের নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নির্বাচন পরিচালনা...

ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে...

চট্টগ্রাম বোর্ডের আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

টানা ভারি বর্ষণ ও বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

দেশের পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ ঝাড়খন্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর...

Recent Comments