Thursday, July 2, 2026
Home জাতীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন।

রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে। তবে তিনি কী কারণে পদত্যাগ করেছেন সেই বিষয়ে প্রজ্ঞাপনে কিছু জানানো হয়নি।

এতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

গত বছরের ১০ নভেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ পান সায়েদুর রহমান। একই সঙ্গে তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন নূরজাহান বেগম। এর আগে গত ২৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের নতুন সিইও মোহাম্মদ আমদাদ উল্লাহ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CLICL)-এর পরিচালনা পর্ষদ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদ আমদাদ উল্লাহকে নিয়োগ দিয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) থেকে...

প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

এলপি গ্যাসের দাম আরও কমলো, আজ থেকেই কার্যকর

মে মাসে দাম অপরিবর্তিত থাকার পর এবার জুন মাসে এসে ভোক্তা পর্যায়ে কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি...

বিডা ও এনবিআর প্রধান হিসেবে যুক্ত হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

Recent Comments