Monday, June 15, 2026
Home বিনোদন প্রতারণার মামলায় অব্যাহতি পেলেন অনন্ত জলিল

প্রতারণার মামলায় অব্যাহতি পেলেন অনন্ত জলিল

রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন।

অব্যাহতি পাওয়া অন্যরা হলেন অনন্ত জলিলের মালিকানাধীন পলো কম্পোজিট নিট ইন্ডাস্ট্রির এমডি ও তার স্ত্রী জাহানারা বেগম (কোম্পানির নিবন্ধিত তথ্য অনুযায়ী), কোম্পানিতে বিভিন্ন পদে কর্মরত মো. শরীফ হোসেন, সাইকুল ইসলাম, মো. মিলন ও সাইদুল ইসলাম।

২০২৩ সালের ২৬ ডিসেম্বর শাফিল নাওয়াজ চৌধুরী নামের এক ব্যবসায়ী বাদী হয়ে অনন্ত জলিলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তার অভিযোগ ছিল, ২০২২ সালের ১৭ অক্টোবর পলো কম্পোজিট কোম্পানি বাদীর কাছে গার্মেন্টস সম্পর্কিত কিছু কাজের জন্য অর্ডার দেন।

শাফিল কাজ শুরু করে কাজের বিপরীতে প্রতিশ্রুত টাকা চাইলে আসামিরা কাজ চালিয়ে যেতে বলেন এবং এলসির মাধ্যমে টাকা দেবেন বলে জানান। ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত এভাবেই অনন্ত জলিলের কোম্পানি টাকা পরিশোধ ছাড়াই বাদীর কাছ থেকে কাজ বুঝে নিতে থাকে।

প্রায় ২৯ হাজার ২০০ ডলার পরিশোধ না করায় অনন্ত জলিলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা ঠুকে দেন শাফিল। তবে সম্প্রতি দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টির মীমাংসা হলে মামলাটি প্রত্যাহার চেয়ে আবেদন করেন তিনি।

মামলা প্রত্যাহার আবেদনের প্রেক্ষিতে রোববার (২৩ ফেব্রুয়ারি) শুনানির দিন ধার্য হয়। শুনানির দিন দুই পক্ষের উপস্থিতিতে  সার্বিক বিবেচনায় মামলাটি প্রত্যাহার করে আসামিদের মামলার দায় থেকে অব্যাহতি দেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments