Friday, July 17, 2026
Home কর্পোরেট পেট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগ দিলেন রেজানুর রহমান

পেট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগ দিলেন রেজানুর রহমান

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) তিনি এই পদে যোগ দেন।  পেট্রোবাংলার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেজানুর রহমান এর আগে বিদ্যুৎ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা।

পেশাগত জীবনে রেজানুর রহমান মাঠ প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ডিডিএলজি হিসেবে কাজ করেছেন।  এ ছাড়া তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), এবং দুর্নীতি দমন কমিশনেও (দুদক) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

রেজানুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং নেদারল্যান্ডসের আইটিসি থেকে প্রফেশনাল মাস্টার ডিগ্রি অর্জন করেছেন।

পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান হিসেবে তিনি দেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বন্যাদুর্গত ৫ জেলার কৃষকদের বীজ ও ধানচারা দেবে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের পুনর্বাসনে ধানের বীজ ও চারা সরবরাহের ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।...

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহার করতে দেব না’: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হতে পারে না। তিনি...

গ্রামের অসচ্ছল পরিবার কম দামে পাবে এলপিজি

দেশের প্রান্তিক ও গ্রামীণ অঞ্চলের অসচ্ছল পরিবারের জন্য সুলভমূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং...

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে’: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে...

Recent Comments