সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। সভাপতিত্ব করেন ব্যাংকের জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে এমডি ও সিইও মোহাম্মদ আলী বৈশ্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে আর্থিক কার্যক্রমে গতি ফেরাতে ব্যাংক খাতের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি ব্যবসায়িক অর্জন ও বিশ্লেষণ এবং কর্মকর্তাদের করণীয় বিষয়ে আলোকপাত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ সম্মেলনে পূবালী ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে ২০২৫ সালে বিশেষ সাফল্যের জন্য ৫০ জন শ্রেষ্ঠ ব্যবস্থাপককে পদক দেয়া হয়।