Saturday, July 18, 2026
Home অর্থ-বানিজ্য পূবালী ব্যাংকের অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

পূবালী ব্যাংকের অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

পূবালী ব্যাংক পিএলসির অঞ্চল ও করপোরেট শাখাপ্রধানদের ‘দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সব অঞ্চলপ্রধান, করপোরেট শাখাপ্রধান এবং সব বিভাগের প্রধান ও নির্বাহীরা অংশগ্রহণ করেন। পূবালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। সভাপতিত্ব করেন ব্যাংকের জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে এমডি ও সিইও মোহাম্মদ আলী বৈশ্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে আর্থিক কার্যক্রমে গতি ফেরাতে ব্যাংক খাতের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি ব্যবসায়িক অর্জন ও বিশ্লেষণ এবং কর্মকর্তাদের করণীয় বিষয়ে আলোকপাত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ সম্মেলনে পূবালী ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে ২০২৫ সালে বিশেষ সাফল্যের জন্য ৫০ জন শ্রেষ্ঠ ব্যবস্থাপককে পদক দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান, সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম এবং অর্থ সম্পাদক...

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

রাবিতে ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলে স্থাপিত অধিকাংশ অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ প্রায় আট মাস আগে শেষ হলেও সেগুলো পরিবর্তন বা রিফিলের...

সড়কে বর্জ্য ফেলার ঘটনায় ৩ পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে তিন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের...

Recent Comments